Home » ‘সবাই কেমন আছো’? জিয়াগঞ্জের প্রতিবেশীদের সঙ্গে গল্পে মাতলেন অরিজিৎ

‘সবাই কেমন আছো’? জিয়াগঞ্জের প্রতিবেশীদের সঙ্গে গল্পে মাতলেন অরিজিৎ

সময় কলকাতা ডেস্ক, ২১ মে: আবেগের আরেক নাম অরিজিৎ সিং। আট থেকে আশি সকলেই যাঁর কণ্ঠে মুগ্ধ। মন ভালো হোক বা মন খারাপ,যে কোন সময় ওষুধের মত কাজ করে তাঁর গান। জিয়াগঞ্জের এই ভূমিপুত্র অনেকের কাছে ভগবানতুল্য একজন মানুষ। শুধু দেশে নয়,বিদেশেও রয়েছে তাঁর প্রবল জনপ্রিয়তা। অরিজিৎ সিং-এর  এক-একটি কনসার্টের টিকিট মূল্য কয়েক হাজার হলেও কেও সেখানে যেতে দ্বিধাবোধ করেনা। কারণ, তিনি এতটাই প্রশংসনীয় একজন মানুষ।  কিন্তু, সেই নিয়ে কোনও হেলদোল নেই অরিজিতের। যাকে ঘিরে এত উন্মাদনা, এত আলোর রোশনাই, এত কিছু সেই মানুষটাই সবসময় লাইমলাইটের থেকে অনেক দূরে থাকে।  সম্পূর্ণ মাটির মানুষের মত জীবন-যাপন করতেই তিনি পছন্দ করেন। দেশ-বিদেশে যতই তাঁর নামডাক হোক না কেন, জিয়াগঞ্জের মানুষের কাছে আজও সে একইরকম আছে।

অরিজিতের বরাবরই নিজের বাসভূমির প্রতি টান। তাই এত বিলাসবহুল জীবন-যাপন ছেড়ে তিনি নিজের বাসভবনেই থাকতে ভালোবাসেন। বাড়িতে দুই ছেলে ও স্ত্রী এবং বাবাকে নিয়ে থাকেন তিনি।  অরিজিৎ সিং-এর দুই ছেলে আলি এবং জুল,দুজনেই স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও খুব ভাইরাল হয়। সেখানে হাসিমুখে পড়শিদের খোঁজ খবর নিতে দেখা গেল অরিজিতকে। গ্রামের মানুষের কাছে আজও সবার আদরের ‘ সমু ‘ হয়েই থেকে গিয়েছেন অরিজিৎ।

আরও পড়ুন   খুবই খারাপ গায়! অরিজিতের গান শুনেই ক্ষুব্ধ হয়ে কাঁদলেন অনুরাধা!

মুর্শিদাবাদে থাকলে অরিজিতের সর্বক্ষণের সঙ্গী তাঁর স্কুটি।  ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, হাতে একটি প্যাকেট নিয়ে ঢলঢলে একটি প্যান্ট ও গেঞ্জি পরে কোনও কাজের উদ্দেশ্যে তিনি বাইরে বেড়িয়েছেন। আর বাইরে থাকা প্রতিবেশীদের উদ্দেশ্যে তিনি জিজ্ঞাসা করলেন, ‘ কি গো কেমন আছো?’ প্রতিবেশীরাও উত্তরে বলে ‘ ভালো আছি তুমি কেমন আছো? ছেলে কেমন আছে?’ উত্তরে অরিজিৎ বলেন ‘সবাই ভালো আছে’। আবার প্রতিবেশীর কেও জিজ্ঞাসা করে, ‘বৌদি কে দেখতে পাচ্ছিনা!’ উত্তরে সে বলে ‘বউ এখন রক্ত দিতে গিয়েছে’। এরপর স্কুটি স্টার্ট করে বলেন, ‘এই চলছে সব, আর দাঁড়ালে হবেনা’। অরিজিৎ নিজের গানে যেমন সবাইকে মুগ্ধ করে রেখেছে। ঠিক তেমনই মুগ্ধ করে রেখেছে তাঁর এই সাদামাটা জীবনধারা দিয়ে। স্টেজ এবং ষ্টুডিও ছাড়া অরিজিত সিং তাঁর জিয়াগঞ্জে একদম সাধারণ মানুষের মতনই জীবনযাপন করতে সবসময় ভালোবাসেন।

About Post Author