Home » বাড়িতেই বানিয়ে ফেলুন অনুষ্ঠান বাড়ির স্টাইলে গন্ধরাজ ভেটকি

বাড়িতেই বানিয়ে ফেলুন অনুষ্ঠান বাড়ির স্টাইলে গন্ধরাজ ভেটকি

সময় কলকাতা ডেস্ক, ২২ মে: ভেটকি মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। কালিয়া হোক কিংবা পাতুরি হোক – নানা ভাবেই বাঙালির মন জয় করেছে ভেটকি মাছ। বাজারে এখন ভালো ভেটকি পাওয়া যাচ্ছে। তাই ভেটকি মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন গন্ধরাজ ভেটকি। গন্ধরাজ লেবু আর ভেটকি মাছের এই মেলবন্ধন চেটেপুটে খাবে বড় থেকে ছোট সকলেই। গন্ধরাজ ভেটকি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
ভেটকি মাছ- ৫০০গ্রাম
গন্ধরাজ লেবুর রস-১ চামচ
গন্ধরাজ লেবুর পাতা-৫টি
তেল-আধ কাপ,
হলুদ গুঁড়ো-১ চা চামচ
পেঁয়াজ কুচি-আধ কাপ


রসুনবাটা- ১ চামচ
কাঁচালঙ্কা বাটা-১ চামচ
চেরা কাঁচালঙ্কা-৪-৫ টি
লঙ্কা গুড়ো-১ চা চামচ
লেবু গোল করে কাটা- ৪ টুকরো
নুন-স্বাদমতো

আরও পড়ুন   বৃষ্টির দিনে চটজলদি বানিয়ে ফেলুন মুচমুচে ফিশ ব্যাটার ফ্রাই

প্রণালী
প্রথমেই ভেটকি মাছের টুকরোগুলি রসুনবাটা, লেবুর রস, কাঁচালঙ্কা বাটা, নুন মাখিয়ে রেখে দিন ৩০ মিনিট। এবার কড়াইতে প্রথমে তেল গরম করে মাছের টুকরোগুলি ভেজে তুলে রাখুন। তারপর ওই তেলে পেঁয়াজ কুচি, চেরা কাঁচালঙ্কা আর রসুন দিয়ে ভাল করে কষিয়ে নিন। কিছুক্ষণ কষানোর পর হলুদ গুঁড়ো, লঙ্কা গুড়ো, নুন দিয়ে নাড়াচাড়া করুন। মশলা থেকে তেল বেরিয়ে এলে গরম জল দিন। ঝোল ফুটে এলে মাছগুলি দিয়ে মাঝারি আঁচে পাঁচ মিনিট রান্না করুন। আঁচ কমিয়ে লেবু পাতা দিয়ে দিন। দু মিনিট আরও ঢেকে রাখুন। এবার গ্যাস বন্ধ করে অপ্র থেকে লেবুর টুকরোগুলি দিয়ে দিন। ১০ মিনিট এভাবে রেখে গরম ভাতের সঙ্গে পরিবেশ করুন লোভনীয় গন্ধরাজ ভেটকি।

About Post Author