Home » নাবালক ছাত্রের সঙ্গে যৌন সহবাসের অভিযোগে গ্রেফতার শিক্ষিকা

নাবালক ছাত্রের সঙ্গে যৌন সহবাসের অভিযোগে গ্রেফতার শিক্ষিকা

সময় কলকাতা ডেস্ক, ২৩ মে : বছর ছয়েক আগে দেশের নামী শিক্ষা প্রতিষ্ঠানের  অন্যতম শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে পুরস্কার লাভ করেছিলেন তিনি। সেই শিক্ষিকা সম্প্রতি তাঁর নাবালক ছাত্রের সঙ্গে যৌন মিলনের অভিযোগে গ্রেফতার হয়েছেন । আর এই ঘটনায় আমেরিকার মত শিক্ষায় অগ্রগণ্য পাশ্চাত্য দেশে ফেলেছে তোলপাড়।আমেরিকার ক্যালিফোর্নিয়ায় একটি ১৬ বছর বয়সী ছেলের সাথে যৌন সম্পর্কের অভিযোগে উচ্চ বিদ্যালয়ের মধ্যবয়সী ওই শিক্ষিকাকে গ্রেফতার করা হয়। তাঁকে গ্রেফতার করার পরে পুলিশ ও আইনি কর্তৃপক্ষ বলেছে যে তারা বিশ্বাস করছে “অতিরিক্ত আরও কেউ এই যৌনতার কাণ্ডে যুক্ত থাকতে পারে ।”

আমেরিকার ক্যালিফোর্নিয়াস্থিত সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফের অফিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইউকাইপা হাই স্কুলের ৩৮ বছর বয়সী গণিতের শিক্ষিকা ট্রেসি ভ্যান্ডারহুলস্টকে গত বৃহস্পতিবার ১৮ মে গভীর রাতে একজন নাবালকের সাথে বেআইনি যৌন মিলনের জন্য গ্রেপ্তার করা হয়েছিল এবং ৩০০০০ আমেরিকান ডলার যা প্রায় ভারতীয় মুদ্রায় পঁচিশ লক্ষ টাকার কাছাকাছি, অবশেষে তাকে জামিনে আপাতত মুক্তি দেওয়া হয়েছে। সোমবার বিষয়টি সামনে এলেও নাবালকটি উক্ত উচ্চ বিদ্যালয়ের ছাত্র কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি। তবে অভিযুক্ত শিক্ষিকাকে ২০১৭ সালে “টিচার অফ দ্যা ইয়ার ” হিসাবে সম্মানিত করা হয়েছিল। নিউজ মিরর উদ্ধৃত একটি উদ্ধৃতি অনুসারে,   “শিক্ষক বা শিক্ষিকা হবেন অনেক আকাঙ্ক্ষার প্রতীক – তিনি এমন একজন সদয় এবং উদ্ভাবনী শিক্ষক যার কাছ থেকে আমরা আশা করি আমাদের সন্তানরা বড় হবে; ” এবং প্রাথমিকভাবে সেই সন্তানতুল্য ছাত্রের সঙ্গে আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষয়িত্রীর পুরস্কার পাওয়া নারীর যৌন সহবাসের খবরে তোলপাড় পড়েছে। স্কুলের পক্ষে তাঁকে নিয়ে করা একটি সাম্প্রতীক অতীতের টুইট ও মুছে ফেলা হয়েছে যেখানে ওই শিক্ষিকাকে সাম্প্রতিক অতীতে প্রশংসা করা হয়েছিল । বলা হয়েছিল জটিল অংকের  অতি সহজে সমাধান করেন এবং ছাত্রদের খুব যত্ন নিয়ে থাকেন। একটি ফেসবুক পোস্ট অনুসারে, ভান্ডারহুলস্ট ২০১৩ সালে ইউকাইপা উচ্চ বিদ্যালয়ের কর্মী হিসেবে কাজ শুরু করেছিলেন।

আমেরিকার খ্যাতনামা একটি শিক্ষা প্রতিষ্ঠানে বুকে এহেন ঘটনার জেরে প্রশাসন নড়েচড়ে বসেছে।তদন্তকারীরা বসে নেই। এরকম চাঞ্চল্যকর ঘটনার পরে, তদন্ত চালিয়ে যাওয়ার সাথে সাথে, গোয়েন্দারা ভ্যান্ডারহালস্টের বুকিং ফটো প্রকাশ করেছে। তারা আরও খতিয়ে দেখতে চায় আরও এরকম সম্ভবনা রয়েছে কিনা যেখানে শিক্ষিকার যৌন বাসনার শিকার আরও কোন ছাত্র হয়েছে কিনা, এছাড়াও এই ঘটনার সঙ্গে অন্য কেউ যুক্ত ছিল কিনা তা জানতেও চেষ্টা করা হচ্ছে।তদন্তকারীরা এবং ইউকাইপা ক্যালিমেসা জয়েন্ট ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট “এই বিষয়ে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত সম্পন্ন হয়েছে কিনা – তা নিশ্চিত করতে নজর রাখা হচ্ছে ,” সংশ্লিষ্ট শেরিফের অফিস জানিয়েছে।।

About Post Author