Home » গাড়িতে উঠলেই বমি! প্রতিকার কী,জেনে নিন

গাড়িতে উঠলেই বমি! প্রতিকার কী,জেনে নিন

সময় কলকাতা ডেস্ক, ২৩ মে : যাদের মোশান সিকনেস’ হয় বা সহজ ভাষায় গাড়িতে উঠলেই বমি পেতে থাকে তাদের ভ্রমণের সময় সব থেকে খারাপ অবস্থার সম্মুখীন হতে হয়। বর্তমান সময়ে মোশান সিকনেস বা কাইনেটোসিস খুবই পরিচিত একটি সমস্যা। গাড়িতে উঠলেই বমি বমি ভাব শুরু হয়ে যায়। এতে ঘুরতে যাওয়ার মজাটাই নষ্ট হয়ে যায়। বেড়াতে বা কাজে বেরিয়ে বমির আতঙ্ক থেকে মুক্তি পেতে আমাদের ওষুধ সঙ্গে নিয়ে যেতে হয়।কিন্তু, সবসময় ওষুধ যে সঙ্গে থাকবে এমনটাও নয়। তাই কিছু ঘরোয়া টোটকা কাজে লাগালে এর থেকে আমরা মুক্তি পেতে পারি।

পিপারমিন্ট জাতীয় জিনিস মুখে রাখুন :
গাড়িতে যাওয়ার সময় পিপারমিন্ট জাতীয় যেকোন জিনিস মুখে রাখতে পারেন, যেমন পিপারমিন্ট চকোলেট মুখে রাখলে এর থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়।
ঘন ঘন জল খেতে হবে :
গাড়িতে ভ্রমণের সময় যদি ঘন ঘন জল খান তাহলে অনেকটাই এই বমিভাবের থেকে মুক্তি পাওয়া যায়। তাই বেশি করে জল পান করুন। শরীরকে হাইড্রেট রাখা খুবই প্রয়োজন। জল বা ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ জল পান করলেই শরীর হাইড্রেট থাকবে।
আকুপ্রেশার দারুন কার্যকরী :
শরীরের নির্দিষ্ট পয়েন্টগুলিতে চাপ দিয়ে অনেক রোগ প্রতিরোধ করা যায় যেটি আকুপ্রেশার নামে পরিচিত। এই বমি ভাব কমাতেও আকুপ্রেশার খুব কার্যকরী। হাতের কব্জির ভিতরের দিকে কিছুক্ষন চাপ দিতে থাকলে এবং কিছুক্ষন মালিশ করলে এর থেকে মুক্তি পাওয়া যায়।
আদাও খুব উপকারী :
আদাতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা বমি বমি ভাব এবং বমি থেকে মুক্তি দিতে পারে সহজেই। তাই গাড়িতে ভ্রমণের সময় আদা থাকলে মুখে এক টুকরো রাখতে পারেন বা আদা চা খেতে পারেন।

আরও পড়ুন : নাবালক ছাত্রের সঙ্গে যৌন সহবাসের অভিযোগে গ্রেফতার শিক্ষিকা

About Post Author