সময় কলকাতা ডেস্ক, ২৪ মে : অবশেষে মোটা অঙ্কের মুচলেকা দিয়ে জামিন পেলেন বাংলাদেশের গায়ক মাইনুল আহসান নোবেল। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন সোমবার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছেন। বেশ কয়েকমাস ধরেই বিতর্কের শীর্ষে আছে সঙ্গীত শিল্পী নোবেল। প্রায়দিনই কোন না কোন বিতর্কের মুখে পড়েন তিনি। কিছুদিন আগেই ফের বিতর্কের মুখে পড়েন তিনি। নোবেল জানান, শরীয়তপুর এবং লালমণিরহাটে অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল তাঁর।কিন্তু, সেখানে গান গাইতে যাননি তিনি। কার্যত সেকারণেই অনুষ্ঠান আয়োজকরা তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত শনিবার তাঁকে গ্রেফতারও করেছিল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।
আরও পড়ুন এলিমিনিটরে লখনউয়ের মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স

জানা গিয়েছে, ১০ হাজার টাকা মুচলেকা দিয়ে জামিনে মুক্তি পায় নোবেল। যদিও ছাড়া পেয়ে সঙ্গীত শিল্পী নোবেল জানান, ” শরিয়তপুর ও লালমনিরহাটের যেই কনসার্টের জন্য আমি অগ্রিম টাকা নিয়ে শো না করার অপরাধে আটক হয়েছিলাম, এই সম্পূর্ণ ব্যাপারটি তাদের সঙ্গে আমার ভুল বোঝাবুঝির জন্য হয়েছে। যাই হোক না কেন আমি কথা দিচ্ছি ওখানে আমি পুনরায় গিয়ে ২ টি অনুষ্ঠান করে আসব, আমি এই বিষয়ের জন্য সত্যি খুব দুঃখিত, আমি ক্ষমপ্রার্থী।” জানা গিয়েছে,ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে নোবেলের জামিনের শুনানি হয় সোমবার। নোবেলের জামিনের বিরোধিতা করেছিলেন তদন্তকারীরা। কিন্তু, নোবেলের আইনজীবী জামিন চেয়ে ১০ হাজার টাকা মুচলেকা দিয়ে তাঁর জামিন করিয়ে নেয়।

কয়েকদিন ধরেই নোবেলের এই ধরনের আচরণের কথা সামনে আসছে। এর মধ্যে তাঁর স্ত্রীর সঙ্গে বচসাও প্রকাশ্যে আসে। স্ত্রী সম্মন্ধে কটু ভাষায় পোস্ট করা থেকে শুরু করে নানান বিতর্কে জড়িয়েছেন তিনি। গায়কের স্ত্রী সালসাবিল বলেছেন ‘এর পিছনে রয়েছে মাদক চক্র। এছাড়াও এর সঙ্গে যুক্ত এক বিমান সেবিকাও’। সাম্প্রতিক কিছু ঘটনার পর যখন নোবেলের সঙ্গে কথা হয়, তাঁকে আমি শেষ বারের মত মাদক দ্রব্য ছাড়ার কথা এবং চিকিৎসা করানোর জন্য বলি।কিন্তু, পরিষ্কার ভাবে জানিয়ে দেয় সে কখনও মাদক ছাড়বে না।’


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র