সময় কলকাতা ডেস্ক,২৬ মেঃ পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করতে এবার আরও কড়া সিদ্ধান্ত নিল নেটফ্লিক্স। সম্প্রতি একটি বিবৃতি পেশ এমনটাই জানানো হয়ে মার্কিন সংস্থাটির তরফে। গত জানুয়ারি মাসেই নেটফ্লিক্স জানিয়েছিল, বর্তমানে ১০ কোটির বেশি পরিবার পাসওয়ার্ড ভাগাভাগি করে নেটফ্লিক্স ব্যবহার করে। এতে উন্নতমানের সিনেমা এবং ধারাবাহিক পরিবেশন করতে সমস্যার মুখে পড়তে হচ্ছে সংস্থাকে। কার্যত সেকারণেই এবার নেটফ্লিক্স সিদ্ধান্ত নিয়েছে যে,নিজের পরিবারের বাইরে অন্য কারও সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করা চলবে না। বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশি দেশে রমরমিয়ে ব্যবসা করছে নেটফ্লিক্স। তাই পাসওয়ার্ড শেয়ার করার ক্ষেত্রেও দাম বাড়ানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত, পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করতে গত বছরই নতুন ফিচার এনেছে মার্কিন সংস্থা নেটফ্লিক্স। যেই ফিচারে একই অ্যাকাউন্ট থেকে একজনই লগ ইন করতে পারেবেন। বিগত কয়েক বছর ধরেই যেহেতু নেটফ্লিক্স গ্রাহকদের মধ্যে পাসওয়ার্ড শেয়ার করার প্রবণতা বেড়েছে। তাই এমনটাই সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন সরকার। জানা গিয়েছে,নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করলে জেলেও যেতে হতে পারে। ব্রিটেন সরকারের এহেন সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তিতে নেটফ্লিক্স আধিকারিকরা। সূত্রের খবর,পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করতে আরও কড়া ব্যবস্থা নেবে নেটফ্লিক্স। মূলত ব্যবসা বাঁচাতেই এই নয়া পন্থা মার্কিন সংস্থাটির। একই অ্যাকাউন্টের মধ্যে গ্রাহকদের তৈরি করতে হবে সাব অ্যাকাউন্ট। প্রত্যেক সাব অ্যাকাউন্টের জন্য গুনতে হবে অতিরিক্ত টাকা।
আরও পড়ুন সুপ্রিম কোর্টে স্বস্তি মিলল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কিছুদিন আগেই সংস্থার তরফে জানানো হয়েছিল ইউটিউবের মত বিজ্ঞাপন দেখাবে নেটফ্লিক্স। আপাতত ইতালি, জাপান, কোরিয়া, মেক্সিকো, স্পেন,ইউনাইটেড কিংডম,অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্ল্যান লঞ্চ করেছে সংস্থাটি। নেটফ্লিক্স সূত্রে জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্ল্যানের দাম প্রায় ৫৭০ টাকা। ইউনাইটেড কিংডমে নেটফ্লিক্স গ্রাহকদের বেসিক প্ল্যান উইথ অ্যাড রিচার্জ করতে হবে প্রায় ৪০০ টাকা। এছাড়াও কানাডায় এই প্ল্যানে প্রায় ৩৬০ টাকা খরচ হবে। গত বছর ৩ নভেম্বর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্ল্যান লঞ্চ করেছে নেটফ্লিক্স। যদিও অনেক আগে থেকেই কানাডা ও মেক্সিকোতে এই প্ল্যান শুরু হয়ে গিয়েছে।


More Stories
এয়ারটেল কি নাম পাল্টাচ্ছে?
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
স্বামী হত্যাকারী মিরাটের মুসকানকে চুমু পুলিশের! ভিডিও ভাইরাল হতেই FIR দায়ের, FIR সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে