Home » হরমোনের ভারসাম্য বজায় রাখতে লিচু খান

হরমোনের ভারসাম্য বজায় রাখতে লিচু খান

সময় কলকাতা ডেস্ক, ২৭ মে: লিচুর মধ্যে রয়েছে নানান গুণের ভাণ্ডার। গ্রীষ্মকালে আমের মতই লিচুও খুব প্রিয়। গরম পড়তেই বাজারে ছেয়ে গিয়েছে লিচু। আট থেকে আশি, সকলেই লিচু খেতে খুব ভালোবাসে। একাধিক ভিটামিন ও খনিজে সমৃদ্ধ লিচু যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।এমনকী হরমোনের ভারসাম্য বজায় রাখতে দারুণ কাজ করে লিচু।দেখে নেওয়া যাক লিচুর কিছু স্বাস্থ্য গুনাগুণ-

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে
লিচু রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। কোরনার মত মহামারী আমাদের বুঝিয়ে দিয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকাটা আমাদের কতখানি জরুরি। আর এক্ষেত্রে আপনার ইমিউনিটি বাড়িয়ে দিতে পারে লিচু। আমাদের শরীরে লিচু শক্তি জোগাতে সাহায্য করে। এতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে।

আরও পড়ুন   ছুটির দিনে সকালের জলখাবারে বানিয়ে ফেলুন কাতলা মাছের কচুরি


লিভারের স্বাস্থ্য রক্ষায়
লিভার শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই লিভারের খেয়াল রাখা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের মতে, লিচু লিভারের অনেক অসুখকে রুখে দেয়। ফ্যাটি লিভার, লিভার ফাইব্রোসিস ও সিরোসিসের মতো অসুখ থেকে দূরে রাখে লিচু। লিভারের অনেক জটিল রোগ থেকে রক্ষা করে লিচু।

চোখের স্বাস্থ্যের জন্য
চোখ ভালো রাখার ক্ষেত্রে লিচু অনেক উপকারী। এতে ফটোকেমিক্যালস উপাদান বর্তমান। এছাড়াও অ্যান্টিঅক্সিডেটিং এবং অ্যান্টিনিওপ্লাস্টিক উপাদান রয়েছে এর মধ্যে। যা চোখের জন্য অনেক উপকারী।তাই চোখ ভালো রাখতে লিচু খান।

হরমোনের ভারসাম্য বজায় রাখতে
কর্টিসল হল একপ্রকার স্ট্রেস হরমোন।এর পরিমান বৃদ্ধি পেলে দুশ্চিন্তা, মানসিক অবসাদ, উৎকণ্ঠার মতো একাধিক সমস্যা দেখা দেয়। অলিগোনোল নামক একটি উপাদান লিচুতে বর্তমান। যা কর্টিসলের গতিবিধি নিয়ন্ত্রণে সহায়তা করে।

About Post Author