Home » কিডনিতে পাথর আপনার জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছে? এই সমস্যা থেকে মুক্তির উপায় জেনে নিন

কিডনিতে পাথর আপনার জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছে? এই সমস্যা থেকে মুক্তির উপায় জেনে নিন

সময় কলকাতা ডেস্ক, ২৭ মে : বর্তমান সময়ে  কিডনিতে পাথর অতি সাধারণ একটি রোগ। অল্প বয়স থেকে শুরু করে বেশি বা বয়সের অনেকেই এই সমস্যায় ভুক্তভোগী। নানা কারণে কিডনিতে পাথর জমতে পারে। অনেক সময় সোডিয়াম, ক্যালসিয়াম কিডনিতে পৌঁছনোর কারণে কিডনিতে পাথর হয়। এছাড়াও অনিয়মিত জীবন, জল কম খাওয়া, অতিরিক্ত নুন এবং আমিষ খাবার খাওয়া এসবের কারণে কিডনিতে পাথর হতে পারে। কিডনিতে পাথর জমলে অসহ্য যন্ত্রণা হয়। এতে জীবনযাত্রায়  ব্যাপক প্রভাব পরে। তাই সময় থাকতে সচেতন হওয়া উচিত। অবহেলা করলে বিপদ বাড়তে পারে। যাদের একবার কিডনিতে পাথর হয়। তাদের দ্বিতীয়বার কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। কী কী করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় দেখে নিন-

প্রচুর পরিমাণে জল পান করুন : কিডনিকে সুস্থ রাখতে প্রচুর পরিমাণে জল পান করুন। গরমের সময় বেশি করে জল পান করুন। কিডনি আমাদের শরীরকে পরিষ্কার করে। তাই প্রতিদিন যদি ঠিক মতো জল না পান করেন তবে ভবিষ্যতে এর সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। এই সমস্যা থেকে দূরে থাকতে প্রচুর পরিমাণে জল পান করুন।

আরও পড়ুন   মুদ্রা কথা বলে : ভারতীয় মুদ্রার ইতিহাস (পর্ব-১)

নুন খাওয়া কমিয়ে দিন : নুনে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে। এটি কিডনিতে পাথর জমার সম্ভাবনাকে অনেকটাই বাড়িয়ে দেয়।যাদের একবার পাথর হয়েছে তাদের নুন খাওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ বেশিমাত্রায় নুন খেলে তা পাথরকে বৃদ্ধি করতে সহায়তা করে।

দুগ্ধাজাত দ্ৰব্য: অনেকের মতে, কম ক্যালসিয়াম জাতীয় খাবার খেলে পাথর হওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু, তা সম্পূর্ণ ভুল তথ্য। কিডনিতে পাথরের ঝুঁকি কমাতে বেশি করে ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়া উচিত।

সাইট্রাস জাতীয় ফল : সাইট্রাস ফলে সাইট্রিক অ্যাসিড বর্তমান। যা কিডনিতে পাথর হতে বাঁধার সৃষ্টি করে। তাই আমলকি, কমলালেবুর মতো সাইট্রাস জাতীয় ফলগুলি আপনার খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করুন। এগুলি কিডনিতে সৃষ্টি হওয়া পাথরগুলিকে ভেঙে ফেলতে সাহায্য করে।

নিরামিষ বেশি খান: অনেকের ইউরিক অ্যাসিডের সমস্যার কারণে কিডনিতে পাথর হয়।তাদের ক্ষেত্রে আমিষ খাওয়া একেবারে কমিয়ে ফেলতে পারে। রেড মিট, পোলট্রি জাতীয় খাবার, ডিম খাওয়া কমিয়ে দিন।

About Post Author