Home » ‘বিগ বস ওটিটি’র দ্বিতীয় সিজনে সঞ্চালক সলমন খান

‘বিগ বস ওটিটি’র দ্বিতীয় সিজনে সঞ্চালক সলমন খান

সময় কলকাতা ডেস্ক, ২৭ মে: টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় শো হল ‘বিগ বস’। কিন্তু, বর্তমানে এই শো-এর জনপ্রিয়তা ওটিটি  প্ল্যাটফর্মে  সব থেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছে।  ২০২১ সাল থেকে এই শো ওটিটি প্ল্যাটফর্মে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এতদিন এই সিজনের সঞ্চালক দায়িত্বে ছিলেন করণ জোহর। অনেকদিন থেকেই চর্চার কেন্দ্রবিন্দু ছিল বিগ বস এর ওটিটি সিজন ২ নিয়ে। এবার সমস্ত জল্পনার অবসান। জানা গিয়েছে, এই সিজনের সঞ্চালক কর্ণ জোহরের বদলে দেখা যাবে সলমন খানকে।

ইনস্টাগ্রামে অনেক অনুরাগীদের এই সিজনের প্রমো পোস্ট করতে দেখা যায়। সেখানে সলমন খান বলেছেন, ‘খুব শীঘ্রই আমি নিয়ে আসছি ‘বিগ বস ওটিটি’,  তো ভারত দেখতে থাকো।’ এখানে সলমনকে একদম কিলার লুকে দেখা যায়। ঝলমলে রূপালি জ্যাকেটের সঙ্গে সাদা একটা টি-শার্ট পড়ে। যা অনেক ভক্তদের মন জয় করে নিয়েছে। এর আগে শোনা গিয়েছিল, এই সিজনের সঞ্চালক হিসেবে দেখা যাবে রণবীর সিং কে।

আরও পড়ুন    নবজোয়ার কর্মসূচিতে যোগ দিতে শালবনীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


কিন্তু, প্রমো দেখার পর  সব প্রশ্ন, সব জল্পনার অবসান ঘটল। ওটিটি সিজনটি আগের বারের মত এই বছরও টেলিভিশনের থেকে দৈর্ঘ্যে ছোটো হবে। জানা গিয়েছে, রাজীব সেন, মুনাওয়ার ফারুকি, শিবম শর্মা, উমর রিয়াজ, আওয়েজ দরবারের মত অভিনেতাদের এই সিজনে অংশগ্রহণ করতে দেখা যাবে। জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে প্রিমিয়ার, আর চলবে জুলাই পর্যন্ত।

আরও পড়ুন    ‘দ্য কেরালা স্টোরি’র বিতর্কে প্রসঙ্গে সরব নওয়াজউদ্দিন সিদ্দিকি

About Post Author