সময় কলকাতা ডেস্ক, ২৭ মে : বলিউড থেকে টলিউড, সব জায়গাতেই জনপ্রিয় অভিনেতা আশিষ বিদ্যার্থী। গত বৃহস্পতিবার তাঁর জীবনের নয়া ইনিংস শুরু হল। অসমের মেয়ে রূপালি বড়ুয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি। ৬০ বছর বয়সে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা। রূপালিকে বিয়ে করার আগে অনেক বছর তিনি দাম্পত্য জীবন কাটিয়েছেন রাজশী বড়ুয়ার সঙ্গে। প্রথম স্ত্রীর সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ছন্দপতন ঘটে। তাঁদের একটি পুত্র সন্তানও রয়েছে। প্রাক্তন স্বামীর এই সিদ্ধান্তে খুবই কষ্ট পেয়েছেন বলে জানিয়েছেন রাজশী। এই নিয়ে তিনি ইনস্টাগ্রামে কিছু পোষ্টও করেছেন।

রাজশী তাঁর ইনস্টাগ্রাম স্টোরি তে লেখেন, ‘যে মানুষ আপনার নিজের,সে কোনদিনই আপনাকে জিজ্ঞাসা করবেনা তাঁর জীবনে আপনার ভূমিকা কতটা। আর ঠিক সে এমনও কাজ করবেন না যাতে আপনি কষ্ট পান’। তিনি আরও লেখেন যে, ‘আমার অনেক দুর্ভাবনা, সন্দেহ দূর হয়েছে, এবার সবকিছু স্পষ্ট ভাবে ফুটে উঠেছে। জীবনে শান্তি আর স্থিরতা আসুক এটাই চাইব। তুমি নিজে অনেক শক্তিশালী, ঈশ্বরের আশীর্বাদ নিয়ে সবকিছু শুরু করুন’। এই পোস্টের মাধ্যমে তাঁর মনের অবস্থা বুঝতে পেরেছে নেটিজেনরা। আরেকটি পোস্টে জীবন দর্শনের কথাও তিনি লেখেন।
আরও পড়ুন ‘বিগ বস ওটিটি’র দ্বিতীয় সিজনে সঞ্চালক সলমন খান

সূত্র মারফত জানা গিয়েছে, বাবার এই দ্বিতীয় বিয়েতে সম্পূর্ণ মত ছিল আশিষ বিদ্যার্থীর পুত্র অর্থ বিদ্যার্থীর। জানা গিয়েছে,দ্বিতীয় স্ত্রী রূপালী ফ্যাশন জগতের অতিপরিচিত একটি মুখ। বিয়ের দিন রূপালী পড়েছিলেন একটি সাদা-সোনালী শাড়ী, সেইসঙ্গে ছিল ছিমছাম গয়না। আর অপরদিকে আশিষ পড়েছিলেন একটু ঘিয়ে রঙের পঞ্জাবি। সম্পূর্ণ আইনি মতেই বিয়ে হয় তাঁদের। এমনকী বিয়ের পরে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র