সময় কলকাতা ডেস্ক, ২৮ মে: বিরোধীদের অনুষ্ঠান বয়কটের মাঝেই রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীনই অনুষ্ঠান নিয়ে প্রধানমন্ত্রীকে চাঁচাছোলা আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তার বক্তব্য, নয়া সংসদ ভবনের উদ্বোধনকে নিজের রাজ্যাভিষেক বলে মনে করছেন প্রধানমন্ত্রী মোদি। হিন্দিতে করা টুইটে কংগ্রেস নেতা বলেছেন, “সংসদ জনগণের কণ্ঠস্বর। প্রধানমন্ত্রী সংসদ ভবনের উদ্বোধনকে রাজ্যাভিষেক বলে মনে করছেন।”

এদিকে, কংগ্রেসের সরকরি টুইটার হ্যান্ডেল থেকেও দুটি ছবি টুইট করে প্রধানমন্ত্রীর সমালোচনা করা হয়েছে। ছবি দুটিতে দেখা যাচ্ছে, প্রাক্তন প্রধানমন্ত্রী জওহর লাল নেহরুর সামনে দাঁড়িয়ে রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী মোদি। জওহরলাল নেহরুর ছবিটির তুলনায় প্রধানমন্ত্রী মোদির ছবিটি একেবারেই ছোট। কংগ্রেস দলের পক্ষ থেকে ছবি দুটি প্রকাশ করে সঙ্গের ক্যাপশনে হিন্দিতে লেখা হয়েছে “যতই চেষ্টা করুন না কেন”। ইঙ্গিত স্পষ্ট, নয়া সংসদ ভবন উদ্বোধনের মধ্য দিয়ে পণ্ডিত জওহরলাল নেহরুর ব্যক্তিত্বকে ছাপিয়ে যেতে চাইছেন বলে অভিযোগ কংগ্রেসের।

উল্লেখ্য,বহু বিতর্কের মাঝেই রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন হয়। এদিকে অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদে বয়কটের ডাক দিয়েছে বিরোধী দলগুলি। তবে তারই মাঝে লোকসভার স্পিকার ওম বিড়লাকে পাশে নিয়ে, ভারতীয় রীতি ও ঐতিহ্য মেনে, নয়া সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন নতুন সংসদ ভবন উদ্বোধন উপলক্ষে বিশাল ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংসদ চত্বরে প্রধানমন্ত্রী পৌছতেই শুরু হয় যজ্ঞ ও পুজো। বিশেষ পুজোয় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। পুজো শেষে ‘সেঙ্গোল’কে প্রণাম করেন নরেন্দ্র মোদি। পরে লোকসভার স্পিকারের আসনের পাশে সেই ‘সেঙ্গোল’ প্রতিষ্ঠিত করেন তিনি। এতদিন প্রয়াগরাজের জাদুঘরে রাখা ছিল একটি সোনার রাজদণ্ড।

আরও পড়ুন
এ দিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি ছাড়াও বহু কেন্দ্রীয় মন্ত্রী, লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়া সহ এনডিএ জোট অন্তর্ভুক্ত কমপক্ষে ১৮ জন সদস্য উপস্থিত থাকবেন। এদিন উদ্বোধনী পুজো চলাকালীন নির্মাণকর্মী থেকে সাফাইকর্মী, যারা নতুন সংসদ ভবন তৈরিতে সাহায্য করেছেন, তাদের চাদর পরিয়ে সম্মানিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে যে বিশেষ স্মারক তৈরি করা হয়েছে, তা উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এদিন নতুন সংসদ ভবন উদ্বোদনের আগে সংসদ ভবনে স্থাপিত মহাত্মা গান্ধীর মূর্তিতে পুস্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধার্ঘ জানান প্রধানমন্ত্রী মোদি।


More Stories
দিল্লি গেলেন অভিষেক
ঔদ্ধত্য,দাম্ভিকতা,অহংকার এবং দুর্নীতিকে মদত -নাম না করে মমতাকে বেনজির আক্রমণ শান্তনু সেনের
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ