সময় কলকাতা ডেস্ক, ২৯ মে : সম্প্রতি বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল পরমব্রতর নতুন ছবি ‘ শিবপুর’। এই বিতর্ক অনেকদূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। যা অনেক জলঘোলা সৃষ্টি করেছিল। এবার সবকিছু কে পিছনে ফেলে আসতে চলেছে অভিনীত ছবি ‘শিবপুর’। পরমব্রতর সঙ্গে এই ছবিতে জুটি বাধতে দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। আগামী ৩০ শে জুন মুক্তি পেতে চলেছে ছবিটি। পরমব্রত নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই কথা জানিয়েছেন।

পরমব্রত, স্বস্তিকা ছাড়াও এই ছবিতে দেখা যাবে রজতাভ দত্ত, মমতা শঙ্কর, সুজন নীল মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়ের মত দুর্দান্ত অভিনেতা ও অভিনেত্রীদের। সবথেকে ভালোলাগার বিষয় হল,অনেকদিন পর আবারও একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে পরমব্রত ও স্বস্তিকাকে। এর আগে ‘ভূতের ভবিষৎ’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘০৩৩’, ‘শাহজাহান রিজেন্সি’ ইত্যাদি ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন। ২০১৯ এর পর আবার এই ছবিতে অর্থাৎ ২০২৩ এ দেখা মিলবে এই জুটির।
আরও পড়ুন ‘দ্য কেরালা স্টোরি’র বিতর্কে প্রসঙ্গে মুখ খুললেন পরিচালক অনুরাগ কাশ্যপ

জানা গিয়েছে,এটি একটি রাজনৈতিক থ্রিলার ধাঁচের ছবি। এখানে পরমব্রতকে পুলিশের ভূমিকায় দেখা যাবে। কিছু মাস আগে স্বস্তিকার সঙ্গে এই ছবির প্রযোজকের বচসা বাঁধে। স্বস্তিকা জানান, এই ছবির প্রযোজক সন্দীপ সরকার ইমেল করে হুমকি, কুপ্রস্তাব এর মত ঘটনা ঘটিয়েছেন। যেগুলি পরবর্তীতে স্বস্তিকা প্রকাশ্যে আনেন। এরপর আইনের দ্বারস্থ হন তিনি। আইনি বৈঠকের সিদ্ধান্তে সন্দীপের নাম এই ছবি থেকে সরিয়ে নেওয়ার কথা হয়েছে। অবশেষে সব বিতর্ক শেষে আগামী ৩০ জুন মুক্তি পেতে চলেছে এই ছবি।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র