Home » ‘দ্য কেরালা স্টোরি’র বিতর্কে প্রসঙ্গে মুখ খুললেন পরিচালক অনুরাগ কাশ্যপ

‘দ্য কেরালা স্টোরি’র বিতর্কে প্রসঙ্গে মুখ খুললেন পরিচালক অনুরাগ কাশ্যপ

সময় কলকাতা ডেস্ক, ২৯ মে: ‘দ্য কেরালা স্টোরি’ মুক্তি পেতেই গোটদেশ জুড়েই শুরু হয়েছে জোর বিতর্ক। এমনকী বহু রাজ্যে ছবিটি নিষিদ্ধও করা হয়। এবার এই ছবির বিতর্কে প্রসঙ্গে মুখ খুললেন পরিচালক অনুরাগ কাশ্যপ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান,“আমি সিনেমা বানাচ্ছি। সিনেমাকে হতে হবে বাস্তবতা ও সত্যের উপর ভিত্তি করে। সত্যি বলতে আপনি আজকের দিনে এবং যুগে রাজনীতি থেকে পালাতে পারবেন না। সিনেমা অরাজনৈতিক হওয়া খুবই কঠিন। ‘দ্য কেরালা স্টোরি’-এর মতো প্রোপাগান্ডা ফিল্ম যেগুলোকে আমরা বলি অনেকগুলো ছবি তৈরি হচ্ছে। আমি যেকোন কিছু নিষিদ্ধ করার সম্পূর্ণ বিপক্ষে। কিন্তু এটা একটা প্রোপাগান্ডা ফিল্ম। পাল্টা প্রচারণার মতো শোনায় এমন কোনো ফিল্ম আমি বানাতে চাই না”। কিছুদিন আগেই ছবির বিতর্কে প্রসঙ্গে রুখে দাঁড়ান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। একটি টুইট করে অভিনেতা লেখেন, ‘দর্শকের অনুভূতিতে আঘাত করার জন্য আমরা চলচ্চিত্র বানাই না। ছবির উপর নিষেধাজ্ঞা বন্ধ ও ছবি নিয়ে ভুয়ো খবর রটানো বন্ধ হোক।’

বক্স অফিসে ফাটাফাটি ব্যবসা করেছে বহু বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’। এত বিতর্কের মাঝে ছবিটি মুক্তির ১৫ দিনের মধ্যেই বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল এই ছবি। ইতিমধ্যেই দর্শকদের ব্যাপক মনও কেড়েছে এই ছবি। প্রথম দিনেই বক্স অফিসে ছবির মোট কালেকশন ৮ কোটি টাকা। ছবিটি মুক্তির ১৫ দিনের মাথায় সোমবারই ১৬০ কোটির গণ্ডি পার করেছিল ছবিটি। আর মুক্তির তৃতীয় সপ্তাহেই ২০০ কোটির গণ্ডি ছাড়িয়ে গেল ‘দ্য কেরালা স্টোরি’। এখনও পর্যন্ত এ ‘দ্য কেরালা স্টোরি’র আয় ২০৪.৪৮ কোটি। বলা যেতেই পারে যে আরও এক মাইল ফলক পার করল সুদীপ সেন পরিচালিত এই ছবি। ইতিমধ্যেই ছবিটি চলতি বছরের দ্বিতীয় বৃহত্তম হিট ছবির জায়গা করে নিয়েছে। স্বাভাবিকভাবে বলাই যায় যে, এত বিতর্কের মাঝেও বক্স অফিসে দারুণ আয় ‘দ্য কেরালা স্টোরি’র।

ছবিটি পরিচালনা করেছেন বাঙালি পরিচালক সুদীপ্ত সেন। যদিও ছবিটি মুক্তির আগে থেকেই বিতর্কের দানা বেঁধেছিল। এমনকী সেন্সর বোর্ড ছবির বহু দৃশ্য বাতিলও করেছিল। ছবির মুক্তি নিয়ে বামশাসিত কেরল নিষেধাজ্ঞা জারি করেছিল। ছবির মূল গল্পে রয়েছে কেরালার হিন্দু ও খ্রিস্টান মেয়েদের ইসলাম ধর্মে এবং আইসিসএ যোগদান করানোর ঘটনা। কার্যত সেকারণেই ছবিটি মুক্তি নিয়ে আপত্তি জানিয়েছিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তার অভিযোগ,’ এই ছবির মাধ্যমে কেরালার ধর্ম নিরপেক্ষ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।রাজনৈতিক হিংসা ও ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়ানো হচ্ছে এই ছবির মাধ্যমে।’

আরও পড়ুন   ‘প্রধানমন্ত্রী সংসদ ভবনের উদ্বোধনকে রাজ্যাভিষেক মনে করছেন’ঃ রাহুল গান্ধি

এর আগে ছবিটির ট্রেলারে দেখানো হয়েছিল, কেরল থেকে ৩২ হাজার মহিলাকে ধর্ম পরিবর্তন করিয়ে নিয়ে সিরিয়া এবং আফগানিস্তানে আইএসআই-র প্রশিক্ষণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর থেকেই দানা বাঁধে বিতর্কের। যদিও ছবিটি মুক্তি পেতেই কেলারা মুখ্যমন্ত্রী টুইটে লেখেন,’কেরালায় গৃহহীন মানুষদের সংখ্যা শূন্য করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে কেরালা সরকার। আজ ২০ হাজারেরও বেশি মানুষকে ঘর দেওয়া হয়েছে। ৪১ হাজারেরও বেশি মানুষদের সঙ্গে চুক্তি করা হয়েছে। এই প্রকল্পে এখনও পর্যন্ত ৩ লাখেরও বেশি মানুষ উপকৃত হয়েছেন। এটাই আসল কেরালা স্টোরি।’ অন্যদিকে, এই ছবির দারুণ প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ছবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন,‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি সমাজের সন্ত্রাসবাদের মুখোশকে জনসমক্ষে তুলে ধরবে। কেরালার মতো সুন্দর জায়গায় এই ধরনের সন্ত্রাসবাদ সমাজের চূড়ান্ত ক্ষতি করছে বলেই আমার বিশ্বাস। কংগ্রেস ছবিকে নিষিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে!’

About Post Author