সময় কলকাতা ডেস্ক, ৩০ মে : পরোটার অনেক রকম প্রকারভেদ আছে। আর সব রকম পরোটারও আছে আলাদা আলাদা স্বাদ। যেমন আলু পরোটা, মেথি পরোটা, সবজি পরোটা, পেঁয়াজ পরোটা, মোগলাই পরোটা। এই পরোটা গুলির বাইরেও একটি পরোটা আছে যা আপনারা যেকোন সময়, যখন খুশি খেতে পারেন। এমনকি জলখাবারের সময় বা বাড়িতে অসময়ে অথিতি এলে চটপট বানিয়ে নিতে পারেন ডিম পরোটা। এটির সঙ্গে যদি কোনো তরকারি থাকে তাহলে তো জমে ক্ষীর। ডিম পরোটা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ:
এক কাপ ময়দা, ২টো ডিম, সামান্য জোয়ান, স্বাদ অনুযায়ী লবণ, সাদা তেল, একটা পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, চিলি ফ্লেক্স, টমেটো সস।

প্রণালী :
একটা বড় বাটিতে ময়দা, লবণ, জোয়ান, সাদা তেল নিয়ে ভালো করে মেখে নিন। তারপর ময়দার ডো তৈরি করে নিন। এবার এতে আরও কয়েক ফোঁটা তেল দিয়ে ১৫ মিনিট রেখে দিন। এবার অন্য একটি পাত্রে ডিম, নুন, পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি দিয়ে মিশ্রণ করে নিতে হবে। এবার ডো থেকে লেচি কেটে নিয়ে। বেলে তাওয়াতে দিন, পরোটা গুলো তাওয়াতে ভালো করে সেঁকে নিন। এবার পরোটা এক পিঠে ডিমের গোলা দিয়ে ভালভাবে ভেজে নিন। ব্যস তৈরি আপনার ডিম পরোটা।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি