Home » অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার আরও ১ কুড়মি আন্দোলনকারী

অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার আরও ১ কুড়মি আন্দোলনকারী

সময় কলকাতা ডেস্ক,২ জুনঃ ঝাড়গ্রামে তৃণমূলের নবজোয়ার কর্মসূচির রোড শো-এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে এবং মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায় ঝাড়গ্রাম পুলিশের হাতে গ্রেফতার আরও এক প্রভাবশালী কুড়মি নেতা। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে,কৌশিক মাহাতো নামের ওই কুড়মি আন্দোলনকারীকে বৃহস্পতিবার রাত একটা নাগাদ কলকাতা যাওয়ার পথে গ্রেফতার করে সিআইডি। তাঁর বাড়ি ঝাড়গ্রামের জামবনি এলাকায়। এর আগে গত ৩১ মে আটক করা হয় কুড়মি নেতা জয় মাহাতোকে। ওইদিনই তাঁকে তোলা হয়ে আদালতে। ইতিমধ্যেই ধৃত ১১ জনের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর সহ ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় মামলা করা হয়েছে, যা জামিন অযোগ্য।

আরও পড়ুন    রাজ্যের ১০ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

উল্লেখ্য,শালবনীতে তৃণমূল সুপ্রিমো নবজোয়ারের সভায় যোগ দেওয়ার আগেই শুক্রবার সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর লাঠি, বাঁশ, ইট নিয়ে হামলার অভিযোগ ওঠে। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতেও হামলার অভিযোগ ওঠে কুড়মি বিক্ষোভকারীদের বিরুদ্ধে। শুক্রবার ঝাড়গ্রাম শহরে নবজোয়ার কর্মসূচির রোড শো ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘নবজোয়ার’ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। এদিন রোড শো শেষ করে লোধাশুলি হয়ে অভিষেকের কনভয় শালবনি যাওয়ার পথে ৫ নম্বর রাজ্য সড়কের দু’ধারে বিক্ষোভ দেখাচ্ছিলেন কুড়মি আন্দোলনকারীরা। ঘটনার পরই রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে শাসক দল। অভিষেক বলেন, এই বিক্ষোভের পিছনে কারা আছে, তা না জানালে প্রশাসন কড়া হাতে ব্যবস্থা নেবে। সেই ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই মামলা রুজু করেছে পুলিশ।

আরও পড়ুন   মণিপুরের অশান্তিতে মদত দেওয়ার অভিযোগে সরিয়ে দেওয়া হল মণিপুর পুলিশের ডিজিকে

শাসকদলের অভিযোগ,তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের উদ্দেশ্যে ‘চোর চোর’ বলে স্লোগান দেওয়া হয়। এরপর তৃণমূল নেতার কনভয়ের শেষে থাকা মন্ত্রী বীরবাহার গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় ইটও। এতে মন্ত্রীর গাড়ির সামনের কাঁচ ভেঙে গিয়েছে। গাড়ি ভাঙচুর করার পাশাপাশি বীরবাহার গাড়ির চালককেও মারধর করার অভিযোগ উঠেছে। তৃণমূলের আরও অভিযোগ, দলীয় কর্মীদেরও বাঁশ, লাঠি দিয়ে মারা হয়। এদিন কুড়মিদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে সিপিএম এবং বিজেপিকেও দায়ী করেছেন বীরবাহা। মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টির পর আসরে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বিক্ষোভকারীদের সঙ্গে একপ্রস্থ কথা বলেন।এমনকী মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেও গোটা বিষয়টি জানান তিনি।

About Post Author