Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২ জুন,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৫১ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৭৪৬ – রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮০৬ – ব্যাঙ্ক অব ক্যালকাটা বা ব্যাঙ্ক অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয়।
১৮৮৯ – লুই পাস্তুর কর্তৃক প্রথম জলাতঙ্ক রোগের ইনজেকশন প্রদান প্রদর্শন।
১৮৯৬ – বিশ্বের প্রথম বেতার যন্ত্রের (পেটেন্টের জন্য) নিবন্ধন করেন মার্কোনি।
১৯০৮ – কলকাতার মানিকতলা বোমা বিস্ফোরণ মামলায় শ্রীঅরবিন্দ গ্রেফতার হন।
১৯৯৯ – ভুটান ব্রডকাস্টিং সার্ভিস প্রথমবারের মতো দেশটিতে টেলিভিশন সম্প্রচার শুরু করে।
২০১৪ – ভারতে অন্ধ্রপ্রদেশের দশটি জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৭৩১ – মার্থা ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ফার্স্ট লেডি আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৪ – জনি ওয়াইজমুলার, বিখ্যাত জার্মান-আমেরিকান সাঁতারু ও অভিনেতা এদিন জন্মান।
১৯২৩ – লয়েড শ্যাপলে, যুক্তরাষ্ট্রের একজন প্রখ্যাত গণিত ও অর্থনীতিবিদ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩৬ – জামশেদ জে ইরানি, স্টিল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত ভারতীয় শিল্পপতির জন্মদিন আজ।
১৯৪৬ – লাসে হালস্ত্রোম, সুয়েডীয় চলচ্চিত্র পরিচালক এদিন জন্মান।
১৯৮৭ – সোনাক্ষী সিনহা, ভারতীয় বলিউড অভিনেত্রীর জন্মদিন আজ।

আরও পড়ুন   স্বাদও বদলাবে,শরীরকে প্রোটিন সমৃদ্ধ করে তুলবে এই তিনটি ভিন্ন স্বাদের ডিমের ওমলেট

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৮২ – ইতালির দেশব্রতী জাতীয়তাবাদী নেতা গ্যারিবল্ডি আজকের দিনে প্রয়াত হন।
১৯৭৫ – দেবেন্দ্র মোহন বসু, ভারতীয় পদার্থবিজ্ঞানী এদিন প্রয়াত হন।
১৯৮১ – আকবর হোসেন, বাঙালি কথাশিল্পী ও ঔপন্যাসিক আজকের দিনে প্রয়াত হন।
১৯৮৮ – রাজ কাপুর, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতার প্রয়াণ দিবস আজ।
১৯৯১ – বিভা চৌধুরী, ভারতীয় বাঙালি মহিলা পদার্থবিজ্ঞানী এদিন প্রয়াত হন।
২০১১ – দেবদুলাল বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত সংবাদ পাঠক আবৃত্তিকার ও বাচিক শিল্পী আজকের দিনে প্রয়াত হন।
২০১৫ – বিজয়া রায়, সত্যজিৎ রায়ের স্ত্রীর প্রয়াণ দিবস আজ।
২০১৯ – মমতাজউদদীন আহমদ, বাংলাদেশি নাট্যকার, অভিনেতা ও ভাষা-সৈনিক এদিন প্রয়াত হন।
২০২২ – পদ্মশ্রী সম্মানে ভূষিত ভারতীয় সন্তুরবাদক পণ্ডিত ভজন সোপরি-প্রয়াণ দিবস আজ।

About Post Author