Home » স্বাদও বদলাবে,শরীরকে প্রোটিন সমৃদ্ধ করে তুলবে এই তিনটি ভিন্ন স্বাদের ডিমের ওমলেট

স্বাদও বদলাবে,শরীরকে প্রোটিন সমৃদ্ধ করে তুলবে এই তিনটি ভিন্ন স্বাদের ডিমের ওমলেট

সময় কলকাতা ডেস্ক, ১  জুন :  রক্তে কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড, ফ্যাটি লিভার এসবের সমস্যা বর্তমান জীবনে কমবেশি অনেকেরই আছে। তাই ব্রেকফাস্ট হোক বা দুপুরের খাবার ডিম খাওয়ার অভ্যেস অনেকের আছে কিন্তু, ডিম খেতেও অনেকে ভয় পান। রোজ রোজ ডিম সেদ্ধ আর ডিমের ঝোল কি খাওয়া যায় ? তাই স্বাস্থের কথা ও  স্বাদের কথা মাথায় রেখে ৩ রকম ডিমের অমলেট বানিয়ে খেতে পারেন। এগুলি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী।

১) মাশরুম অমলেট: প্রথমে একটি পাত্রে নুন,  গোলমরিচ গুঁড়ো,  সামান্য দুধ দিয়ে ডিম ভালো করে ফেটিয়ে নিন।এরপর কড়াইয়ে সামান্য মাখন নিয়ে ওর মধ্যে ছোটো করে কেটে রাখা মাশরুম গুলি ভেজে নিন।একটু ভাজা হলেই ওপর থেকে ডিমের মিশ্রণটি দিয়ে ভালো করে রেখে অমলেট করেনিন। চাইলে ওপর থেকে পিয়াঁজ ও ধনে কুচি ও দিয়ে দিন। তৈরি আপনার মাশরুম অমলেট।

২) সব্জি অমলেট: এই অমলেটটিও খুবই সুস্বাদু এবং স্বাস্থের জন্য উপকারী।  প্রথমে আপনার বাড়িতে থাকা কিছু মরসুমি সব্জি কেটে কড়াইয়ে মাখন দিয়ে ভেজে নিন হালকা আঁচে। অন্য একটি পাত্রের ডিম, নুন এবং গোলমরিচ দিয়ে পুরো ভালো করে মিশিয়ে নিন এবার সবজি ভাজার কড়াইয়ের মধ্যে ডিমটি দিয়ে দিন এবং অমলেট করে নিন।

আরও পড়ুন    ঐতিহ্য বজায় রেখেই সপ্তমবারের জন্য ইউরোপা লিগ জয় সেভিয়ার

৩) মেডিটারেনিয়ান অমলেট: পালং শাকের পাতা একদম মিহি করে কেটে নিয়ে, অন্য একটি পাত্রের ডিম নুন এবং গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিন সাথে দিতে পারেন অলিভ, অরিগ্যানো এবং চিলি ফ্লেক্স। কড়াইয়ে তেল দিয়ে হালকা আছে পালং শাক পাতাগুলো দিয়ে দিন এবং ওপর থেকে ডিম এর মিশ্রণটি ঢেলে দিন আর ভালো করে ভেজে তুলে নিন।

About Post Author