সময় কলকাতা ডেস্ক, ২ জুন : বলিউডের অন্যতম চর্চিত জুটি মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। এই জুটি পর্দায় একসঙ্গে না থাকলেও, সোশ্যাল মিডিয়ায় তাঁদের নিয়ে চর্চা লেগেই রয়েছে। মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্কের রসায়ন ঠিক কেমন, তা জানার জন্য ভক্তরা উদগ্রীব হয়ে থাকে। তাঁদের নামে একাধিকবার গুজব রটেছে। কখনো প্রেম নিয়ে, কখনো তাঁদের খুঁটিনাটি সম্পর্ক নিয়ে, তো আবার কখনো বিচ্ছেদ নিয়ে। তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ও সেই তালিকা থেকে বাদ পড়েনি।

সম্প্রতি, এই জুটি আবার উঠে এল খবরের শিরোনামে। ২০২২ সালে নভেম্বর মাসে গুজব রটে মালাইকা গর্ভবতী। খবর রটা মাত্র সংবাদ মাধ্যমকে কড়া জবাব দিলেন অর্জুন। এবার তিনি আর চুপ করে রইলেন না। ইনস্টাগ্রামে অভিনেতা ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘এই তথ্য সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তি ছড়ানো বন্ধ হোক। মিথ্যা রটিয়ে দেওয়া খুব সহজ। আমরা অভিনয়ের জগতের মানুষ। আমাদের সবসময় ব্যক্তিগত জীবন বলে কিছু থাকে না। আমরাও দিনের শেষে মানুষ। আমাদের নিয়ে লেখার আগে, একবার আমাদের সঙ্গে কথা বলে নিন। প্রত্যেক সেলিব্রিটির ব্যক্তিগত জীবন আছে, তাই সেটাকে সম্মান করা উচিত ’।
আরও পড়ুন মুসলিম হয়ে শিবপুজো করায় একাধিকবার কটাক্ষের শিকার! এবার সপাটে উত্তর দিলেন অভিনেত্রী

অনেক চর্চার মধ্যে পড়লেও এই জুটি কখনো সেদিকে কর্ণপাত না করেই ভালোবাসাকেই প্রাধান্য দিয়ে এসেছেন। তাঁদের মতে, শেষ কথা বলবে ভালোবাসাই। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘এর আগেও একবার বিয়ের পিড়িতে বসেছিলেন তিনি। এমনকী আরবাজ খানের সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিল তাঁর। আর সেই সম্পর্ক ভেঙে গিয়েই অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। আরও এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘অনেকে মনে করেন আমি আর বিবাহ বন্ধনে বিশ্বাস করিনা, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি বিবাহতে বিশ্বাস করি, আমি আবার বিয়ের পিড়িতে বসতেই পারি, অর্জুনের সঙ্গে আমি বিয়ে করার কথাও ভেবেছি। আমি এই ভালোবাসা ও একসঙ্গে সারাজীবন থাকতেই বিশ্বাসী। কারণ আমি বিশ্বাস করি যে জীবনে কোন কিছুই পরিকল্পনা মাফিক হয়না’।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র