সময় কলকাতা ডেস্ক, ১ জুন : বর্তমানে উঠতি অভিনেত্রীদের মধ্যে সারা আলি খান অতি পরিচিত একটি মুখ। তিনি মুসলিম হলেও বরাবরই শিব ভক্ত। আর তাঁর এই শিব ভক্তি নেট দুনিয়ায় অতি চর্চার বিষয় হয়ে উঠেছে। তাঁর এই শিব ভক্তির জন্য নানান বিতর্কের মুখে পড়তে হয় তাঁকে। বরাবর কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। মুসলিম হয়ে কেন তিনি শিব পুজো করেন এই নিয়ে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। কিন্তু, সবসময় উত্তর না দিয়ে চুপ থাকতেই বেশি পছন্দ করেছেন তিনি। দিনের পর দিন এই নিয়ে নানান আক্রমণের শিকারও হয়েছেন অভিনেত্রী। সবকিছুর ভিত্তিতে এবার শিব পুজো প্রসঙ্গে নিজেই রুখে দাড়ালেন সারা, উত্তর দিলেন সপাটে।

শিব পুজো প্রসঙ্গে সারা জানান, ‘আমি যা করি সততার সঙ্গে করি আর আমি আমার কাজ কে খুব ভালোবাসি তাও আমি সততার সঙ্গে জানাচ্ছি । আমি আমার কাজ ভীষণ গুরুত্ব দিয়ে করে থাকি। আপনাদের জন্য অর্থাৎ দর্শকদের জন্য করে থাকি। এবার আমার কাজ যদি আপনার ভালো না লাগে তাহলে আমার খারাপ লাগবে। আর এই যে আমার নিজের বিশ্বাসের জায়গাটা এটা শুধুমাত্র আমারই।

আমি আজমের শরীফ কে যতটা ভক্তির নজরে দেখি, ঠিক ততটাই ভক্তির সঙ্গে দর্শন করব বাংলা সহিব, তথা মহাকাল। আমি সেখানে যাব এতে আপনারা কিছু মনে করলে করতে পারেন আর কিছু বললে বলতে পারেন। আমার তাতে কোন সমস্যায় নেই’। সোশ্যাল মিডিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, ‘এটি একটি ওপেন মাধ্যম। আপনি কোথায় কি বক্তব্য রাখবেন, কি দেখবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার’।

শিবরাত্রি থেকে শুরু করে মহাকাল দর্শন সবকিছুতেই শিব মন্দিরে পৌঁছে গেছেন একাধিকবার সারা আলি খান। ছবি মুক্তির আগে হোক বা অবসর সময়ে তিনি শিব মন্দিরে যেতে খুবই ভালোবাসেন। এই বিষয়ে যদি কারও কোন খারাপ লাগা থাকে তাহলে সেটি তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তাঁর অভিনয় নিয়ে দর্শক মনে কোন অভিযোগ থাকলে তা নিশ্চয় শুনবেন বলে জানিয়েছেন।কিন্তু, এর বাইরে কেও কোন মন্তব্য করলে তা শুনতে নারাজ বলে তিনি সোজাসুজি বলেছেন।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র