Home » পিএসজিকে আলবিদা রামোসের

পিএসজিকে আলবিদা রামোসের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ জুন: মেসির পর এবার পিএসজি ছাড়ার পালা সের্জিও রামোসের। রামোসের সোশ্যাল মিডিয়ার পেজে বিষয়টি পরিষ্কার।শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, নিজেই এই খবর জানালেন এই স্প্যানিশ ফুটবলার। তিনি দীর্ঘ বিদায় বার্তায় লিখেছেন, ‘আগামীকালের দিনটি আমার জন্য গুরুত্বপূর্ণ। কারণ আমি জীবনের আরেকটি অধ্যায়কে বিদায় জানাতে চলেছি। জানাতে চলেছি পিএসজিকে আলবিদা।’ রামোসের জানানো বিদায়ী পোষ্টের  পাল্টা রামোসকে বিদায়ী বার্তা দিয়েছে ক্লাব।

আরও পড়ুন    ফের পুরনো ভূমিকায় বাংলার মহারাজ

প্রসঙ্গত, ২০২১ সালে রিয়েল মাদ্রিদ থেকে পিএসজি তে সই করেন রামোস। যদিও নতুন ক্লাবে নতুন ইনিংস সুখকর হয়নি রামোসের কাছে। দীর্ঘ কয়েকমাস চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। এমনকি গুঞ্জন ছড়িয়েছিল ম্যাচ না খেলেই রিয়েল মাদ্রিদের প্রাক্তন ফুটবলারকে বিদায় জানাতে পারে ক্লাব। যদিও গুঞ্জন উড়িয়ে দুই বছর পিএসজিতে মোট ৫৭ টি ম্যাচ খেলেন তিনি। জিতেছেন দুটি ফরাসি লিগের খেতাব। যদিও রামোস, মেসি, এমবাপে সমৃদ্ধ পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে নজর কাড়তে পারেনি।

আরও পড়ুন    ইস্টবেঙ্গলের নজরে অস্ট্রেলিয়া লিগের তারকা ডিফেন্ডার

এবার এই ক্লাবকে আলবিদা জানালেন অভিজ্ঞ ডিফেন্ডার। যদিও বিদায়ী বার্তায় এই ফরাসি ক্লাবকে নিজের ঘর বলে উল্লেখ করেছেন তিনি।  রামোস আরও লিখেছেন, ‘ কতগুলো জায়গাকে ঘর বলে উল্লেখ করা যায় আমি জানিনা। কিন্তু কোনো সন্দেহ নেই পিএসজি ক্লাব, ক্লাবের সমর্থকেরা এবং এই প্যারিস শহর আমার কাছে একটি ঘর। বিশেষ দুটি বছরের জন্য আপনাদের ধন্যবাদ। এ সময় আমি সব কটি টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছি। নিজেকে উজাড় করে দিয়েছি। ভবিষ্যতে আমি এখন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হব। আমি নতুন কোনো রং গায়ে চড়াব।’ শনিবারই ফ্রান্সের ক্লাবের হয়ে শেষবারের মত মাঠে নামতে দেখা যাবে রামোসকে।

About Post Author