Home » এফএ কাপের মেগাফাইনালে ম্যাঞ্চেস্টার ডার্বি

এফএ কাপের মেগাফাইনালে ম্যাঞ্চেস্টার ডার্বি

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ জুন: ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের মেগাফাইনালে মুখোমুখি ম্যাঞ্চেস্টারের দুই দল। ইতিহাসে প্রথমবার এফএ কাপের ফাইনালে ম্যাঞ্চেস্টার ডার্বি হতে চলেছে। এর আগে ২০১১ সালে এফএ কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। কিন্তু ফাইনালে এই প্রথমবার। ম্যাচকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে চড়ছে উন্মাদনার পারদ।

আরও পড়ুন    ফের পুরনো ভূমিকায় বাংলার মহারাজ

এই মরশুমে দুরন্ত ফর্মে রয়েছে পেপ গুয়ার্দিওলার প্রশিক্ষণাধীন ম্যাঞ্চেস্টার সিটি। প্রায় প্রতি ম্যাচে যেরকম গোল করেই চলেছেন নরওয়ের ফরওয়ার্ড আরলিং হাল্যান্ড, সেরকমই গোলের জন্য বলের জোগান দিচ্ছেন কেভিন ডি ব্রুইন, বার্নার্ড সিলভা, জ্যাক গ্রিলিশরা। ইতিমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে ম্যাঞ্চেস্টার সিটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে। যেখানে তাঁরা ইতালির ক্লাব ইন্টার মিলানের মুখোমুখি হবে।

পাশাপাশি এফএ কাপের ফাইনালেও পৌঁছেছে আকাশী জার্সিধারীরা। ম্যাঞ্চেস্টার সিটির লক্ষ্য এবার ত্রিমুকুট জয়। আর ত্রিমুকুটের দ্বিতীয় মুকুট জয়ের পথে সিটির প্রতিপক্ষ তাঁদের রাইভাল ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে শেষ করার পাশাপাশি ইংলিশ কাপ ঘরে তুলেছে রেড ডেভিলসরা। এখন লক্ষ্য ম্যাঞ্চেস্টার সিটির অশ্বমেধের ঘোড়াকে রুখে দেওয়া।

আরও পড়ুন   পিএসজিকে আলবিদা রামোসের

তবে,ফাইনালে ক্লাবকে চাপে রেখেছে দলের চোট সমস্যা। ইতিমধ্যে চোটের জন্য প্রথম দলে অনিশ্চিত লিসান্দ্র মার্টিনেজ ও অ্যান্টনি। তবে দলকে ভরসা জোগাচ্ছে মার্কোস রাশফোর্ডের ফর্ম। হাল্যান্ডের মতই প্রতি ম্যাচে গোল করছেন এই ব্রিটিশ ফরওয়ার্ড। এখন ওয়েম্বলিতে রাশফোর্ড ম্যাজিক কাজ করবে নাকি ফের হাল্যান্ড ঝড় উঠবে? সেই উত্তর মিলবে আর কিছু সময় পর।

About Post Author