সময় কলকাতা ডেস্ক,৪ জুন: বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার পর প্রায় দেড় দিন পেরিয়ে গেলেও এখনো চলছে উদ্ধার কাজ। দুর্ঘটনা গ্রস্ত ট্রেনের বগি গুলি রেললাইন থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। দুর্ঘটনার জেরে শুক্রবার থেকেই দক্ষিণ-পূর্ব রেলওয়ে শাখার একাধিক ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। পুরোপুরি বিপর্যস্ত হয়ে গিয়েছে ওই রুটের রেল চলাচল ব্যবস্থা। শনিবারও কমপক্ষে ১৬ টি ট্রেন বাতিল করা হয়েছে।

এক নজরে দেখে নেওয়া যাক শনিবার কোন কোন ট্রেন বাতিলের তালিকায় রয়েছে-
সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেস শালিমার -চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস
হাওড়া – ফলকনামা এক্সপ্রেস হাওড়া – বেঙ্গালুরু এসএমভি এক্সপ্রেস
শালিমার – হায়দ্রাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস
খড়গপুর-খুরদা রোড এক্সপ্রেস ভুবনেশ্বর-বালাসর মেমু পুরী-হাওড়া সুপারফাস্ট
পুরী – নন্দনকানন এক্সপ্রেস পুরী-শালিমার এক্সপ্রেস
দীঘা-পুরী এক্সপ্রেস শালিমার-পুরী এক্সপ্রেস
খড়গপুর – জাজপুর কেওনঝড় রোড এক্সপ্রেস
হাওড়া – ভদ্রক এক্সপ্রেস
পুরী – জলেশ্বর মেমু
পুরী – বাংরিপসি সুপারফাস্ট

আরও পড়ুন ঈশ্বর সকলকে রক্ষা করুক! ওড়িশার বালেশ্বরে রেল দুর্ঘটনায় শোক জ্ঞাপন সলমন খানের
অন্যদিকে যাত্রীদের সহায়তায় ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। রাজ্য সরকারের হেল্পলাইন নম্বরগুলি হল, 033-22143526,22535185। হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য হেল্পলাইন নম্বরটি হল, 033-26382217। বালাসোর ডিভিশনের হেল্পলাইন নম্বরগুলি হল 8249591559,7978418322 শালিমার ডিভিশনের হেল্পলাইন নম্বরটি হল 9903370746


More Stories
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?
ওড়িশার জাজপুরে দুর্ঘটনার কবলে জলপাইগুড়িগামী ট্রেন
বিজেপি ইতিহাস জানে না, ভারতকে ধ্বংস করে দিচ্ছে : কাকলি ঘোষ দস্তিদার