সময় কলকাতা ডেস্ক, ৫ জুন : ফের শোকের ছায়া বিনোদন দুনিয়ায়। দেড় মাসের মধ্যে একের পর এক নক্ষত্র পতন। বিনোদন জগতের কালো আঁধার যেন কিছুতেই কাটছে না। কিছুদিন আগেই দুর্ঘটনায় মৃত্যু হয় অভিনেত্রী বৈভবী উপাধ্যায়ের। অপরদিকে, শ্যুটিং সেরে বাড়ির ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা প্রাণ কেড়ে নেয় অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্তের। সেই শোক কাটিয়ে উঠবার আগেই ফের বিনোদন জগতে ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। প্রয়াত হলেন কেরলের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা কোল্লাম সুধী। এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনা কেড়ে নিল তাঁর প্রাণ। মাত্র ৩৯ বছর বয়সে থমকে গেল তাঁর কেরিয়ার।

সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার কেরালার ত্রিসুরের কাছে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি ঘটে। একটি ট্রাকের সঙ্গে কোল্লাম সুধীরের গাড়ির সংঘর্ষ হয়। যার জেরেই মৃত্যু হয় অভিনেতার। সেইসঙ্গে আহত হয়েছেন আরও তিন সহ-অভিনেতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গাড়িতে ছিলেন তিন শিল্পী, উল্লাস আরুর, বিনু আদিমালি ও মহেশ। সোমবার আচমকাই ভোর সাড়ে চারটে নাগাদ ত্রিশূরের কায়াপ্পামঙ্গলম পানামবিকুনের কাছে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁদের গাড়ির। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। যদিও এই দুর্ঘটনায় কোল্লমকে বাঁচানো যায়নি। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের

শুধু টেলিভিশন নয় একাধিক বড় পর্দাতেও কাজ করেছেন কোল্লাম সুধী। ২০১৫ সালে ‘কান্থারি’ ছবির মাধ্যমে বিনোদন জগতে পা রেখেছিলেন প্রয়াত অভিনেতা। এরপর একে একে কাট্টাপান্না, কুত্তানাদান, অ্যান ইন্টারন্যাশনাল লোকাল স্টোরি সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন তিনি। কোল্লাম সুধীরের অভিনয় দর্শকের মনে আলাদাই জায়গা করে নিয়েছিল। তাঁর এই আচমকা মৃত্যুর খবর কেও মেনে নিতে পারছেন না। একজন মিমিক্রি আর্টিস্ট হিসাবে তাঁর যথেষ্ট পরিচিতি ছিল। তাঁর এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। মালায়ালি ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র