Home » ছুটির দিনে কব্জি ডুবিয়ে খান গন্ধরাজ মটন! রইল রেসিপি

ছুটির দিনে কব্জি ডুবিয়ে খান গন্ধরাজ মটন! রইল রেসিপি

সময় কলকাতা ডেস্ক, ৭ জুন : বাড়িতে মটন মানে খুশির আবহাওয়া। মটনকে মাংসের রাজা বললেও কিছু কম হবে না। কিন্তু, বাড়িতে মটন মানেই  সেই ঝোল। কিন্তু, এই এক ঘেয়েমি পদ থেকে বেরিয়ে এসে আজ আমরা শিখব গন্ধরাজ মটন বানানোর পদ্ধতি। সম্প্রতি একটি নতুন ট্রেন্ড বাজারে এসেছে যেকোন খাবারে গন্ধরাজ লেবুর প্রয়োগ, সে মোমো হোক বা রোল, এমনকী বাদ পড়েনি বিরিয়ানিও। তাই এই ট্রেন্ডকে ফলো করে আমরা বানাবো গন্ধরাজ মটন।


উপকরণ :
৫০০ গ্রাম মটন, ৫চা চামচ পেয়াঁজ বাটা, আদা বাটা আধ চা চামচ, কাঁচা লঙকা বাটা, রসুন বাটা, গোল মরিচ গুঁড়ো, দই, গন্ধরাজ লেবুর রস ২ চামচ, গন্ধরাজ লেবুর পাতা ৪-৫ টি, সাদা তেল ৪ চা চামচ, হলুদ আধ চা চামচ, চিনি আধ চা চামচ, নুন স্বাদ মতো।

আরও পড়ুন    প্রিয় মানুষের সঙ্গে ডিনার প্ল্যানিং? বানিয়ে ফেলুন লোভনীয় চিকেন ঘি রোস্ট


পদ্ধতি :
আদা বাটা, রসুন বাটা ও স্বাদমত নুন ও টক দই দিয়ে মটনকে ৩০ মিনিট ম্যারিনেট করে রাখুন। এবার একটি কড়াইয়ে তেল দিয়ে গরম হলে ওর মধ্যে ঘি মেশান। এবার তাতে তেজ পাতা, পেঁয়াজবাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিন এবং ভালো করে কষিয়ে নিন। হালকা আঁচে রান্না করতে থাকুন। একটু কষা হয়ে এলেই ওর মধ্যে দিয়ে দিন হলুদ গুড়ো, লেবুর রস, লেবুর পাতা, লঙ্কা বাটা, আর সামান্য পরিমাণে গোল মরিচ গুঁড়ো, এভাবেই হালকা আঁচে রান্না করতে থাকুন। এরপর রান্না থেকে তেল ছাড়লে বুঝবেন রান্নাটি অনেকটাই হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আধা চামচ চিনি দিয়ে একটু সেদ্ধ হয়ে এলে নামিয়ে নিন।

About Post Author