স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ জুন: ভয়ঙ্কর অপরাধ! দেওয়ালের পোস্টারে দেশের রাষ্ট্রপতির ছবিতে গোঁফ এঁকে, এবার রাষ্ট্র শক্তির রোষানলে এক কিশোর।ঘটনাটি ঘটেছে তুরস্কে। কুড়ি বছর ধরে তুরস্কের রাষ্ট্রপতির পদে রয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত ২৮ মে আরও ৫ বছরের জন্য তুরস্কে মসনদে বসেছেন তিনি। তুরস্কে এক ষোলো বছর বয়সী কিশোরের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে রাষ্ট্রপতির ছবি সে বিকৃত করেছে, পোস্টারের নিচে অভিযুক্ত করেছে আপত্তিকর মন্তব্য।
নির্বাচনের আগে সেদেশের বিভিন্ন শহরের রাস্তায় লাগানো হয়েছিল পোস্টার। যেখানে ছিল এরদোয়ানের মুখ। এরকম চিত্রের সঙ্গে যদিও ভারতের মানুষ পরিচিত। নির্বাচনের সময় এখানেও রাজনৈতিক নেতা-নেত্রীদের মুখের পোস্টারে দেওয়াল ও রাস্তা ঢাকে। অভিযোগ, সেরকমই একটি পোষ্টারে পঞ্চমবারের জন্য নির্বাচিত হওয়া তুরস্কের রাষ্ট্রপতির মুখে একটি গোঁফ একে দেওয়া হয়। পোষ্টারের নিচে তুরস্কের রাষ্ট্রপতিকে উদ্দ্যেশ্য করে কিছু মন্তব্যও লেখা হয়।সিসিটিভিতে দেখা যায় এক কিশোর এই কাজটি করেছে। ঘটনাটি ভালো চোখে নেয়নি রাষ্ট্রশক্তি। মঙ্গলবার সেই কিশোরকে গ্রেফতার করে সেই দেশের পুলিশ।

আরও পড়ুন :বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদান মুখ্যমন্ত্রীর
সূত্রের খবর,প্রকাশ্যেই নিজের বাড়ির বাইরে রাষ্ট্রপতির পোস্টারটি বিকৃত করে অভিযুক্ত।রাষ্ট্রপতির মুখে কলম দিয়ে গোঁফ এঁকেছিল কিশোর। অতঃপর পোস্টারের তলায় আপত্তিকর মন্তব্য লিখে দেয় সে, এমনটাই অভিযোগ। সেদেশের সংবাদ মাধ্যমের দাবি, সেই কিশোর তুরস্ক দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মেরসিন শহরের বাসিন্দা। রাষ্ট্রপতির মুখের উপর ‘হিটলার গোঁফ’ আঁকা ও অপমানজনক মন্তব্যের অভিযোগ লাগু হয়েছে তার বিরুদ্ধে । যদিও গোঁফ আঁকার অভিযোগ স্বীকার করলেও মন্তব্যগুলি সে লেখেনি বলে দাবি করেছে কিশোর। যদিও দেশের ‘সর্বোচ্চ নায়ক’ কে অপমানের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে । আপাতত সেই কিশোরের ঠাঁই হয়েছে সংশোধনাগারে। তবে এই প্রথম নয়,তুরস্কের আইন মন্ত্রণালয়ের হিসাব বলছে রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে এখনও পর্যন্ত মোট সাড়ে ষোলো হাজার নাগরিককে গ্রেফতার করেছে এরদোয়ানের পুলিশ।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত