সময় কলকাতা ডেস্ক, ৭ জুন : অধিকাংশ মানুষ বর্তমানে ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন। সাধারণত বেশি বয়সি থেকে কম বয়সি সকলেই এই অসুখে আক্রান্ত হতে পারেন। ইউরিক অ্যাসিডের ব্যথা কমাতে গেলে কিছু খাবার আপনার ডায়েটে অবশ্যই রাখা উচিত। ডায়াবেটিস, প্রেশারের পরে সম্প্রতি ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন বহু মানুষ। মূলত ইউরিক অ্যাসিড হল এক প্রকার প্রাকৃতিক বর্জ্য। এটি শরীর থেকে পিউরিন সমৃদ্ধ খাবার হজমের পর নির্গত হয়। পিউরিন সমৃদ্ধ খাবার শরীর থেকে না বেরোলে হজমে সমস্যা হয়। তখন শরীরে নাড়াচড়া দিয়ে বেড়ে ওঠে ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিডকে বশে আনতে হলে নজর রাখতে হবে আপনার ডায়েটে রাখুন কিছু বিশেষ খাবার। এক নজরে দেখে নিন-

বিভিন্ন ফল : ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণে রাখতে প্রচুর পরিমাণে ফল খেতে হবে। ফলে রয়েছে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট। যা শরীরকে বিভিন্ন রোগ থেকে সুস্থ রাখতে সাহায্য করে। কমলালেবু, আমলা, লেবু, পেঁপে প্রভৃতি ভিটামিন সি সমৃদ্ধ। যা ইউরিক অ্যাসিডকে কমাতে সাহায্য করে। আপেল, নাশপাতি, চেরি, ব্লুবেরি, শসা ফাইবারে সমৃদ্ধ থাকে। এই উপাদানগুলি আপনার ডায়েটে রাখলে এই সমস্যা অনেকাংশে দূরীভূত হবে।
আরও পড়ুন তীব্র গরমে প্রাণ জুড়োতে বাড়িতেই বানিয়ে ফেলুন কুলফি
টক দই : ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণে আনে টক দই। ল্যাকটোব্যাসিলাস নামক উপাদান দই এ বর্তমান। যা শরীর থেকে ইউরিক অ্যাসিডকে নির্গত করে দেয়। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে, দই যেন ঘরে বানানো হয়। কারণ বাইরের কেনা দইয়ে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। তাই সুস্থ থাকতে লো ফ্যাট যুক্ত এক বাটি টকদই খান।

কফি : এই সমস্যায় ভুক্তভোগী রোগীদের জন্য কফি দারুন উপকারী। কফিতে রয়েছে ক্যাফেইন নামক উপাদান। যা শরীরের পিউরিনগুলিকে ভেঙে দেয়। এতে ইউরিক অ্যাসিডের মাত্রা কমে যায়। এছাড়া শরীরের বিভিন্ন ময়লা নির্গত করতে এটি দারুন ভালোভাবে সাহায্য করে।

খাবার পাতে সবজি রাখুন : বাজারের নানান ধরণের সবজি সবসময় পাওয়া যায়। সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। এটি শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। বিভিন্ন বর্জ্য পদার্থ শরীর থেকে নির্গত করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। সবজি থেকে ইউরিক অ্যাসিডের সমস্যা কমে যায়। এই সমস্যায় ভুক্তভোগীদের পালং শাক, পুঁই শাক, মুসুর ডাল, বিউলি ডাল, মাটন, সামুদ্রিক মাছ না খাওয়া উচিত। ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা থাকে তাই বেশি করে জল পান করুন।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু