Home » করমন্ডল কান্ডে দুর্ঘটনাগ্রস্তদের পাশে দাঁড়াতে এবার হেল্পলাইন নম্বর চালু করলেন সোনু সুদ

করমন্ডল কান্ডে দুর্ঘটনাগ্রস্তদের পাশে দাঁড়াতে এবার হেল্পলাইন নম্বর চালু করলেন সোনু সুদ

 সময় কলকাতা ডেস্ক, ৮ জুন : শুধু অভিনেতাই নয়, রিয়েল লাইফের সুপার হিরো হল সোনু সুদ। অনেকে তাঁকে ভগবান বলেও মনে করেন। বর্তমানে অভিনয় জগতের পাশাপাশি সমাজ কল্যাণমূলক কাজের জন্য বেশি নাম ডাক তাঁর। করোনাকালীন পরিস্থিতি থেকেই তিনি এই সমাজ কল্যাণমূলক কাজে নিযুক্ত হন। পরিযায়ী শ্রমিকদের পাশে সেই মুহূর্তে একমাত্র তিনি দাঁড়িয়ে ছিলেন। তাদের বাসে করে বাড়ি পাঠানো থেকে শুরু করে আর্থিক সহায়তা কোন কিছুতেই থেমে থাকেননি তিনি।


প্রসঙ্গত, করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণ গিয়েছে ২৮৮ জনের। প্রায় হাজার জনের কাছাকাছি আহত হয়েছেন। আর এই দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে দাড়িয়ে সমস্ত রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন সোনু সুদ। এই সমস্ত ব্যাপারটি পরিচালনা করার জন্য নিজের একটি হেল্প লাইনের ব্যাবস্থা করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই হেল্পলাইন নম্বর গুলি শেয়ার করেছেন তিনি। যাতে কোনও রকম সাহায্যের উদ্দেশ্যেই ক্ষতিগ্রস্ত মানুষরা তাঁকে ফোন করতে পারে।

আরও পড়ুন    কয়লা পাচার মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন রুজিরা

বালেশ্বরে দুর্ঘটনাটি ঘটে যাওয়ার পরই এর ক্ষতিপূরণের বিষয় নিয়ে একটি সাক্ষাৎকারে মুখ খুলে ছিলেন সোনু সুদ। কেন্দ্র সরকারের ক্ষতিপূরণ ঘোষণা করে দেওয়াটাই যে সবকিছু যথেষ্ট নয়, এমনটাই জানিয়েছিলেন তিনি। যদিওবা তিনি কারো নাম জড়াননি। এরপর তিনি সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন এবং সেখানে তিনি বলেন, ‘আমরা এই দুর্ঘটনার পর থেকে সমাজ মাধ্যমে অনেক কিছু পোস্ট করছি, শেয়ার করছি।  কিছুদিন গেলেই আমরা সবকিছু ভুলে যাব। কিন্তু যাদের সঙ্গে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটল তাদের কথা কি কখনও ভেবেছেন? তাদের পরিবার কি আবার আগের মত উঠে দাঁড়াতে পারবে ? এই সব ক্ষতিপূরণ কয়েকদিনের মধ্যেই ফুরিয়ে যাবে’। এই সব কিছুর পরিপ্রেক্ষিতে সোনু সুদ সরকারের কাছে আর্জি জানান তাদের মাসিক একটি পেনশনের ব্যবস্থা করে দেওয়ার জন্য। অথবা প্রতি মাসে তাদের উপার্জনের একটি ব্যবস্থা করে দেওয়ার জন্য।

About Post Author