Home » জন্মদিনের দিন সুখবর ! এবার বড় পর্দায় পা রাখতে চলেছেন অভিনেতা নীল

জন্মদিনের দিন সুখবর ! এবার বড় পর্দায় পা রাখতে চলেছেন অভিনেতা নীল

সময় কলকাতা ডেস্ক, ৮ জুন : বাংলা ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য। টেলিভিশনের মাধ্যমে তাঁর অভিনয় সকলের মন কেড়েছিল। ৮ই জুন অর্থাৎ আজ অভিনেতার জন্মদিন। আর জন্মদিনের দিন পাওয়া গেল দারুণ সুখবর। এবার নীলাঞ্জন মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘গুডবাই ভেনিস’ এ মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নীল ভট্টাচার্যকে।


জানা গিয়েছে, এই ছবির মাধ্যমেই বড় পর্দায় পা রাখতে চলেছেন অভিনেতা নীল ভট্টাচার্য। এর আগেও শ্বেতা ভট্টাচার্য ও সৌমিতৃষা কুন্ডুকে টেলিভিশন থেকে বড় পর্দায় পদার্পন করতে দেখা গিয়েছে। এবার সেই ট্রেন্ডে পা রাখতে চলেছেন অভিনেতা নীল ভট্টাচার্য। নীল ছাড়াও এই ছবিতে দেখা যাবে সৌরভ দাস, দিব্যাশা দাস ও দর্শনা বণিককে। পাঁচ বন্ধুর রোড ট্রিপের কাহিনী নিয়ে তৈরি হয়েছে ছবিটি। এই ছবির প্রত্যেক প্লটে রয়েছে রহস্যের ছাপ। ইতালির মধ্যেই ছবির শুটিং হবে। ২০২৪ সালে এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। অর্ণব লাহা রয়েছেন ছবিটির সিনেমাটোগ্রাফির দায়িত্বে। এছাড়াও ছবিটির সংগীত পরিচালনা করেছেন সৌম্য ঋত।

আরও পড়ুন    জল্পনা শেষ! বেকহ্যামের ক্লাবেই মেসি

এই সিনেমার নায়িকা দিব্যাশা এর আগে বেশ কিছু ছবিতে কাজ করেছেন। এটি তার পরবর্তী ছবি হতে চলছে। এর আগে বড় পর্দায় পা রেখেছেন মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু, শ্বেতা ভট্টাচার্য এর মত অভিনেতারা। এবার নীলের এই বড় পর্দায় অনুপ্রবেশ কতটা সফল হচ্ছে তা সময়ের অপেক্ষা।
কয়েকদিন আগে টলিপাড়ায় গুঞ্জন রটে, নীলের সঙ্গে তাঁর স্ত্রী তৃণা সাহার সম্পর্কে টানাপোড়ন চলছে। তার ওপর নতুন অভিনেত্রীর সঙ্গে তাঁর কেমিস্ট্রি নিয়েও অনেক চর্চা হয়। কিন্তু, বর্তমানে দুজনেই ভালো আছেন। সম্প্রতি তৃণা তাঁর একটি ধারাবাহিক শেষ করেছেন।  এবার নীলের ধারাবাহিকও চলছে রমরমিয়ে।

About Post Author