সময় কলকাতা ডেস্কঃ আজ ১০ জুন ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৬১ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৬১০- গ্যালিলিও শনি গ্রহের দ্বিতীয় চক্র আবিষ্কার করেন।
১৭৫২- বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ঘুড়ি উড়িয়ে বজ্র থেকে বিদ্যুৎ আহরণ করতে সক্ষম হন।
১৮৯০ – আজকের দিন রবিবার ছিল। এদিন থেকেই ভারতে সাপ্তাহিক ছুটি রবিবার নির্ধারিত হয় এবং এখনও অপরিবর্তিত রয়েছে।
১৯০৫- অবনীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে বঙ্গীয় শিল্পকলা তথা বেঙ্গল স্কুল অব আর্ট গঠিত হয়।
১৯৭২- ভারতের প্রথম তাপানুকূল যাত্রীবাহী জাহাজ হর্ষবর্ধনের সমুদ্রযাত্রা।
আরও পড়ুন ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, বর্ষার আগমনে বাধা হল ঘূর্ণিঝড়
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৯১৮ – ফররুখ আহমদ, বাঙালি কবি আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯২২ – জুডি গারল্যান্ড, মার্কিন গায়িকা ও অভিনেত্রী এদিন জন্মান।
১৯৫৫ – প্রকাশ পাডুকোন, ভারতের অন্যতম ব্যাডমিন্টন খেলোয়াড় আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৬০ – ভারতের তেলুগু চলচ্চিত্র শিল্পের একজন অভিনেতা, নন্দমুরি বলকৃষ্ণ-র জন্মদিন আজ।
১৯৮৯ – আলেক্সান্দ্রা স্তান, রোমানীয় সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত লেখক এদিন জন্মান।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৭৭ – বাংলার অগ্রগণ্য সমাজপতি মহারাজা রমানাথ ঠাকুর আজকের দিনে প্রয়াত হন।
১৯৪৮- বাঙালি লেখক অতুলচন্দ্র সেন-এর প্রয়াণ দিবস আজ।
১৯৫১ – এস ওয়াজেদ আলি, বাঙালি সাহিত্যিক এদিন প্রয়াত হন।
১৯৬৫ – অতীন্দ্রনাথ বসু, ভারতের স্বাধীনতা আন্দোলনকারী বাঙালি বিপ্লবীর প্রয়াণ দিবস আজ।
১৯৯৩ – বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী ও চিকিৎসক সুধীরনাথ সান্যাল আজকের দিনে প্রয়াত হন।
২০১৯ – গিরিশ কারনাড, ভারতীয় ভাষাবিজ্ঞানী ও চলচ্চিত্র পরিচালক এদিন প্রয়াত হন।
২০২১ – ভারতীয় বাঙালি কবি ও চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত-র প্রয়াণ দিবস আজ।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?