Home » স্বাদ বদলাতে রইল অতুলনীয় স্বাদের বেগুন ভাপার রেসিপি

স্বাদ বদলাতে রইল অতুলনীয় স্বাদের বেগুন ভাপার রেসিপি

সময় কলকাতা ডেস্ক, ১১ জুন : আচ্ছা আপনি বেগুনের কি কি পদ রান্না করে খেয়েছেন ? আশা করি বেগুন ভাজা, ভর্তা, বেগুনের সবজি এগুলোই খাওয়া হয় বেশি। এছাড়া আর খাবেনই বা কি ? কিন্তু, এবার এই এক ঘেঁয়ে বেগুনের রেসিপি ছেড়ে আমরা শিখব বেগুন ভাপার রেসিপি। হ্যাঁ বেগুন ভাপার রেসিপি কোনো দিন বানিয়ে খেয়ে দেখতেই পারেন। এটি খেতে এতই ভালো যে  একবার খেলে মুখে লেগে থাকবে।  এবার থেকে যে কোনদিন আপনি এটি বানিয়ে খেতেই পারেন। যারা বেগুন খেতে ভালোবাসেন না তাদের মুখেও স্বাদ ফেরাবে এই বেগুন ভাপার রেসিপি।

আরও পড়ুন   আজই বানিয়ে ফেলুন বিখ্যাত গোলবাড়ির স্টাইলের মটন কষা

উপকরণ :
বেগুন ৪ থেকে ৫ টি। সাদা সর্ষে ২ টেবিল চামচ, পোস্ত ১ টেবিল চামচ, লঙ্কা গুঁড়ো, হলদু গুঁড়ো, নুন ও চিনি স্বাদ মত। টমেটো কয়েক টুকরো, কাঁচা লঙ্কা কুচি, সর্ষের তেল।


পদ্ধতি :
প্রথমে বেগুন গুলিকে মাঝখান বরাবর লম্বা করে কেটে নিন। এটিকে নুন, চিনি, হলুদ, মাখিয়ে প্রায় ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। একটি কড়াইয়ে তেল দিয়ে তাতে এই বেগুন গুলি হালকা করে ভেজে তুলে নিন। এরপর সর্ষে এবং পোস্ত একসঙ্গে বেটে নিন মিহি করে। এবার একটি টিফিন বক্স নিয়ে তাতে এই সর্ষে পোস্ত বাটা দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষে তেল, স্বাদমতো নুন ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিন এবং টমেটো, কাঁচা লঙ্কা কুচি আর সর্ষে তেল দিয়ে ঢাকনা লাগিয়ে দিন। অন্য একটি বড় পাত্রে জল গরম করতে দিন, এই ফুটন্ত জলে টিফিন বাক্সটি বসিয়ে দিন। রাখতে হবে যেন টিফিন বক্সের অর্ধেকের ওপর যেন জল না উঠে। এভাবে সাত থেকে আট মিনিট রেখে ভালো করে ভাপিয়ে নিন। এরপর নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন বেগুন ভাপা।

About Post Author