সময় কলকাতা ডেস্ক, ১১ জুন : প্রত্যেক মাসে সব মহিলাদের এক বিশেষ অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। আর সেটি ঋতুস্রাব বা পিরিয়ড। এই সময় অনেক মহিলা খুব পেটে ব্যাথা অনুভব করেন। গোটা গায়ে, কোমরে ব্যাথা, মুড সুইং প্রভৃতির মধ্যে দিয়ে যেতে হয় মহিলাদের। এই সময় ইনফেকশন থেকে বাঁচতে ঋতুকালীন পরিচ্ছন্নতা খুবই প্রয়োজন। আর নিজেকে হাইজিন রাখাও খুব প্রয়োজন এই সময়। আর এর জন্য আপনাকে মেনে চলতে হবে কয়েকটি বিশেষ টিপস ও রুটিন যা আপনাকে এই সময় রাখবে সুস্থ।

১) পিরিয়ড চলাকালীন নিজের যোনির চারিপাশকে নিয়মিত মৃদু সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। এতে সংক্রমণ কম হয়। আর নিয়মিত স্নানও করতে হবে।
২) স্যানিটারি ন্যাপকিন ঘন ঘন পরিবর্তন করতে হবে। কারণ একভাবে রেখে দিলে ব্যাকটেরিয়া এর সংক্রমণ বাড়তে পারে।
আরও পড়ুন প্যাংক্রিয়াটাইটিস রোগীরা সুস্থ থাকতে আজই ডায়েটে যোগ করুন চিকেন
৩) নিজের অন্তর্বাসের দিকেও নজর রাখতে হবে। এই সময় সুতির অন্তর্বাস ব্যাবহার করতে হবে যাতে ভিতরে বায়ু ঠিক ভাবে চলাচল করতে পারে।
৪) এই সময় নিয়মিত একটু বেশি জল খাওয়ার চেষ্টা করুন। এতে যোনির ত্বক সুস্থ থাকে এবং মিউকাস এবং মেমব্রেনও সুস্থ থাকে।

আরও পড়ুন ঋতুস্রাব চলাকালীন কি খাবেন, দেখে নিন
এই সময় কি কি করবেন না?
১) এই সময় যোনি এলাকায় কোনো সুগন্ধি দ্রব্য ব্যবহার করবেন না। এতে যোনির পিএইচের ভারসাম্য নষ্ট হয়।
২) অত্যধিক টাইট বা সিনথেটিক জাতীয় অন্তর্বাস পড়বেন না। এতে যোনী এলাকায় আর্দ্রতা বৃদ্ধি পায় এতে সংক্রমণ বাড়ে।
৩) এই সময় শরীর চর্চা করার সময় আপনাকে বিশেষ নজর রাখতে হবে। চেষ্টা করবেন হালকা ধরনের ব্যায়াম করতে। তবে মাসিকের প্রথম দুদিন না করাই শ্রেয়।


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?