সময় কলকাতা ডেস্ক,১১ জুনঃ মুর্শিদাবাদ জেলার খড়গ্রামের পর এবার দিনহাটা। পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমার দ্বিতীয় দিনেও প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব, চলল গুলি। পঞ্চায়েতের প্রার্থী নিয়ে বিবাদের জেরেই, দিনহাটার ওকরাবাড়ি এলাকার হাজির বাজারে গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল কর্মী লিপটন হক। গুলিতে জখম তৃণমূল কর্মীকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, উন্নত চিকিৎসার জন্য তাকে কোচবিহার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
আরও পড়ুন রণক্ষেত্র ডোমকল, মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তি

দিনহাটা-১ ব্লকের ওকরাবাড়ি এলাকায় পঞ্চায়েতে তৃণমূল টিকিট পেয়েছেন লিপটনের এক আত্মীয়। সেই সূত্রেই বিরোধী গোষ্ঠী আক্রমণ চালায় বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, হাজির বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন লিপটন। সেই সময় তার উপর আক্রমণ করা হয়। পরে বোমাবাজিও হয়। তৃণমূলের লোকজনই আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ। যদিও এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কথা অস্বীকার করেছে শাসকদল। তবে, গোটা ঘটনায় তোপ দাগতে ছাড়েনি বিরোধীরাও।যদিও পুলিশের দাবি গুলি চালনার কোনো ঘটনা ঘটেনি। অতিরিক্ত পুলিশ সুপার সানি রাজ জানিয়েছেন গুলি চলেনি।

অন্যদিকে,মুর্শিদাবাদ জেলার খড়গ্ৰাম থানায় কংগ্রেস কর্মীকে খুনের ঘটনায় গ্ৰেফতার মূল অভিযুক্ত ইমরান সেখ! এর আগে এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছিল এবং তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল কান্দি মহকুমা আদালত। আর তারপরেই শনিবার রাতে ওই ঘটনার মূল অভিযুক্ত তথা গ্রামের পঞ্চায়েত সদস্য ছেলে ইমরান শেখকে গ্রেফতার করেছে খরগ্রাম ও মুর্শিদাবাদ জেলা পুলিশ এর বিশেষ তদন্তকারী দল। সোমবার মূল অভিযুক্ত ইমরান শেখকে আদালতে তোলা হবে বলে জানা গেছে। পাশাপাশি এই ঘটনায় মোট ১৫ জনের মধ্য ১২ জন এখনো অধরা। তাদের উদ্দেশ্যে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন পঞ্চায়েত ভোটে মনোনয়নের প্রথম দিনই মুর্শিদাবাদে কংগ্রেস কর্মীকে গুলি করে খুন

উল্লেখ্য,রাজ্যজুড়ে ইতিমধ্যেই ভোটের দামামা বেজে গিয়েছে। পঞ্চায়েত ভোটে নির্ঘন্ট প্রকাশ হওয়ার পরই কোমর বেঁধে ময়দানে নেমেছে শাসক বিরোধী দুই শিবিরই। বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পর শুক্রবার থেকে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা শুরু হয়েছে। আর এদিনই সন্ধ্যায় মুর্শিদাবাদের কান্দির খড়গ্রামে খুন হয়ে গেলেন এক কংগ্রেসকর্মী। মুর্শিদাবাদের কান্দির খড়গ্রামের ঘটনা। জানা গিয়েছে, নিহতের নাম ফুলচাঁদ শেখ। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে ফুলচাঁদকে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। ঘটনায় আহত কংগ্রেসের ৩ কর্মী। আহত এক তৃণমূল কর্মীও।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী