Home » গ্রাহকদের জন্য দারুণ রিচার্জ প্ল্যান নিয়ে এল এয়ারটেল

গ্রাহকদের জন্য দারুণ রিচার্জ প্ল্যান নিয়ে এল এয়ারটেল

সময় কলকাতা ডেস্ক,১২ জুন: এয়ারটেল গ্রাহকদের জন্য দারুণ সুখবর! জনপ্রিয়তার কথা মাথা রেখে গ্রাহকদের জন্য নতুন ৩টি রিচার্জ প্ল্যান নিয়ে এল এয়ারটেল। নতুন এই প্রিপেড প্ল্যানের খরচ শুরু হচ্ছে ৪৯৯ টাকা থেকে এবং তা শেষ হচ্ছে ৭৯৯ টাকায়। নতুন প্রিপেড প্ল্যানগুলির সঙ্গে আপনি পাবেন সুপারফাস্ট ইন্টারনেট পরিষেবা,আনলিমিটেড কলিং, ৩ মাস পর্যন্ত সবকিছুরই আনলিমিটেড অফার সহ আরও অনেক সুবিধা। এক নজরে দেখে নেওয়া যাক প্ল্যানগুলি সম্পর্কে বাকি তথ্য-

৭৯৯ টাকার রিচার্জ প্ল্যান

কোম্পানি তার প্রিপেইড ইউজ়ারদের জন্য ৯০ দিনের মেয়াদ সহ একটি প্ল্যান অফার করে। এই প্ল্যানের দাম ৭৯৯ টাকা। এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড লোকাল কল, এসটিডি এবং রোমিং কল পাওয়া যায়। এছাড়াও, আপনি প্রতিদিন ১০০ এমএমএস পাবেন। ৯০ দিনের বৈধতা সহ এই প্ল্যানে, প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাবেন। হ্যালো টিউনস, উইঙ্ক মিউজিক, ক্যাশব্যাক অন ফাস্ট্যাগ এবং অ্যাপোলো ২৪×৭ পাবেন।

৬৯৯ টাকার রিচার্জ প্ল্যান

আপনি যদি ৯০ দিনের কম মেয়াদের রিচার্জ প্ল্যান কেনার কথা ভেবে থাকেন, তাহলে আপনি এয়ারটেল- এর ৬৯৯ টাকার রিচার্জ প্ল্যান নিতে পারেন। এতে ৫৬ দিনের বৈধতা পেয়ে যাবেন। প্ল্যানে আনলিমিটেড লোকাল কল, এসটিডি এবং রোমিং কল পাওয়া যায়। এছাড়াও, প্রতিদিন ১০০ এমএমএস পেয়ে যাবেন। এই প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ডেটা দেওয়া হয়। হ্যালো টিউনস, উইঙ্ক মিউজিক, ক্যাশব্যাক অন ফাস্ট্যাগ এবং অ্যাপোলো ২৪×৭ পেয়ে যাবেন।

৪৯৯ টাকার রিচার্জ প্ল্যান

আপনি যদি কম খরচে বেশি ডেটা সহ একটি প্ল্যান খোঁজেন, তাহলে এয়ারটেল-এর ৪৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি কিনতে পারেন। কোম্পানি তার প্রিপেইড ব্যবহারকারীদের জন্য ২৮ দিনের বৈধতা দেয়। এই প্ল্যানে আপনি অনেক সুবিধা পাবেন। প্ল্যানে আনলিমিটেড লোকাল কল, এসটিডি এবং রোমিং কল পাওয়া যায়। এছাড়াও, ব্যবহারকারীরা প্রতিদিন ১০০ এমএমএস পাবেন। এই প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ডেটা দেওয়া হয়। হ্যালো টিউনস, উইঙ্ক মিউজিক, ক্যাশব্যাক অন ফাস্ট্যাগ পাবেন।

About Post Author