সময় কলকাতা ডেস্ক,১৪ জুনঃ রবিবার থেকেই কলকাতা সহ জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। মঙ্গলবারও উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। যদিও গুমোট ও অস্বস্তিকর ভাব বজায় থাকার কারণে ভ্যাপসা গরম থেকে গিয়েছে। পারদের ওঠানামায় ওষ্ঠাগত রাজ্যবাসীর প্রাণ। ইতিমধ্যেই রাজ্যে প্রবেশ করেছে মৌসুমি বায়ু। তারই মধ্যে ক্রমশ চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। যার জেরে বিকেলের মধ্যেই কলকাতা সহ জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ।

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার সকাল থেকেই গুমোট ভাব বজায় রয়েছে। যার কারণে ভ্যাপসা গরম থেকে মুক্তি মেলেনি। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস।বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৬ থেকে ৯৪ শতাংশ।
আরও পড়ুন জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর
পূর্বাভাস বলছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। বুধবার কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুর এবং নদিয়াতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে,আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার,জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পঙেও। এদিকে গুমোট আবহাওয়া বজায় থাকার কারণে আগামী ১৩ জুন পর্যন্ত বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি