সময় কলকাতা ডেস্ক,১৩ জুন :একদিকে রাফায়েল নাদালের ২২ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ভেঙে ২৩ বার গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড গড়ে নোভাক জকোভিচ যখন খবরের শিরোনামে তখন সাম্প্রতিক অতীতের একটি ঘটনায় গ্রীক টেনিস তারকা স্টেফানোস টিটিপাস খুশি জাহির করেছেন।মাস তিনেক আগের ঘটনা কেন্দ্রিক তাঁর অনুভূতির কথা জানিয়ে টিটিপাস টুইটারে ফলাও করে পোষ্ট করেছেন। এই ভিডিওতে দেখা গিয়েছে,স্প্যানিশ টেনিস সেনসেশন পাওলা বাদোসাকে আলিঙ্গন করার একটি ভিডিও শেয়ার করছেন টিটিপাস ।

ভিডিওটি একটি চ্যারিটি মিক্সড ডাবলসের প্রদর্শনী থেকে যা এ বছর মার্চ মাসে বিএনপি পারিবাস ওপেনের মূল ড্র খেলার প্রাক্কালে হয়েছিল। টিটিপাস এখানে তার স্বদেশী মারিয়া সাক্কারির সাথে জুটি বেঁধেছিলেন , যখন বাদোসা ব্রিটেনের ক্যামেরন নরির সাথে জুটি বেঁধে খেলেছিলেন।
স্থানীয় দাতব্য সংস্থাগুলির জন্য তহবিল সংগ্রহের জন্য এই অনুষ্ঠানটি সংগঠিত হয়েছিল এবং এটিপি এবং ডাব্লুটিএ ট্যুরের কিছু বড় তারকাদের এরসাথে যুক্ত করা হয়েছিল।
টিটিপাস এবং বাদোসা তাদের ম্যাচের পরে আলিঙ্গনে সামিল হন , যা ক্যামেরাবন্দী হয়েছিল এবং পরে টিটিপাস ভিডিওটি পোষ্ট করেন।গ্রীক তারকা সোমবার, ১২ জুন বাদোসাকে ট্যাগ করে একটি টুইট করেছেন।
আরও পড়ুন : ভানুয়াটুর বিরুদ্ধে সুনীল ছেত্রী তাঁর ৮৬ তম গোল করে ভারতকে জেতালেন
টিটিপাস ভিডিওর সাথে ক্যাপশন দিয়েছেন:”এত স্বাস্থ্যকর!
আমার টেনিস ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত, কোন রসিকতা নেই। “উল্লেখ্য,২০২২ সালের মার্চ মাসে থিওডোরা পেটালাসের সঙ্গে সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হন তিনি।
এও উল্লেখ্য, এবার ফ্রেঞ্চ ওপেন খুব যে ভালো কেটেছে টিটিপাসের তেমনটা নয়।এটিপি ৱ্যাঙ্ক অনুযায়ী চব্বিশ বছর বয়সী ছ ফুট চার ইঞ্চি উচ্চতার বিশ্বের পাঁচ নম্বর তারকা টিটিপাস এবার ফ্রেঞ্চ ওপেন কোয়ার্টার ফাইনালে এমুহূর্তে বিশ্বের দু নম্বর তারকা স্পেনের কার্লস আলকারাজের কাছে হেরে বিদায় নিয়েছিলেন।
আরও পড়ুন :ভারতীয় ব্যাটিংয়ে কি যুগের অবসান?


More Stories
পাঞ্জাবের কাছে হেরে আইএফএ-র বিপদ বাড়ালো ইস্টবেঙ্গল
বারাসাতে মেসির হ্যাটট্রিক, কাস্টমসকে ৭ গোল দিল পাঞ্জাব
তারকা ক্রিকেটার বিনোদ কাম্বলির ঠাঁই এখন বৃদ্ধাবাসে