সময় কলকাতা ডেস্ক,১৪ জুনঃ বুধবার মনোনয়ন জমা দেওয়ার পঞ্চমদিন সকাল থেকেই তৃণমূলের গোষ্ঠী কোন্দলে রণক্ষেত্র ক্যানিং। ক্যানিং-বারুইপুর রোড অবরোধ করেছে তৃণমূল। তৃণমূল কংগ্রেস নেতা শৈবাল লাহিড়ীর নেতৃত্বে চলছে পথ অবরোধ। আর এই ঘটনা ঘিরেই তেতে উঠেছে ক্যানিং। তৃণমূলের দুই দলের মনোনয়ন পেশকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠছে ক্যানিং বাসস্ট্যান্ড এলাকা। অশান্তির কেন্দ্রবিন্দুতে তৃণমূলের দুটি গোষ্ঠী। একদলের বিরুদ্ধে অপরকে মনোনয়ন পেশে বাধা দেওয়ার অভিযোগ। এরপরই চরমে ওঠে অশান্তি।
আরও পড়ুন মনোনয়ন ঘিরে আইএসএফ-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র ভাঙড়,বুধেও মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

এদিন তৃণমূলের পথ অবরোধ ঘিরেই উত্তপ্ত ক্যানিং, বন্ধ হল দোকানপাট ব্যাট, উইকেট নিয়ে শুরু হয় আক্রমণ, পালটা আক্রমণ। ঘটনাস্থলে রয়েছে প্রচুর পুলিশ, ব়্যাফ। বাঁশ ও উইকেট দিয়ে পেটানোর পাশাপাশি চলে বোমাবাজি ও গুলি। গুলিতে গুরুতর জখম হন সুনীত হালদার নামে এক তৃণমূল কর্মী। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়েছে। হামলাকারীদের নিয়ন্ত্রণে আনতে গিয়ে এসডিপিও সহ বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হন। পুলিশ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে।

এদিকে বুধবার সকাল না হতেই মনোনয়ন ঘিরে ফের রণক্ষেত্র ভাঙড়। মঙ্গলবার ঘটনার রেশ কাটতে না কাটতে বুধবার ফের আইএসএফ–তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। লাঠি বাঁশ ইট নিয়ে বুধবার সকাল থেকেই পথে নেমে পড়েছেন আইএসএফ–তৃণমূল দুদলের কর্মী সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল হচ্ছে পুলিশ। মনোনয়নের ফর্ম তোলাকে কেন্দ্র করে সোমবার থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। দফায় দফায় বিক্ষিপ্ত অশান্তি চলে। ভোর হতেই শুরু হয় বোমাবাজি।
আরও পড়ুন পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলার রায়দান স্থগিত রাখল প্রধান বিচারপতির বেঞ্চ

বুধবারও একই ঘটনার পুনরাবৃত্তি। ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও রীতিমতো শোভাযাত্রা করে মনোনয়ন দিতে যান তৃণমূল প্রার্থীরা। তাঁদের দাবি, আইএসএফ বাধা দিলে যাতে প্রতিরোধ করা যায়, তার জন্য তৈরি হয়েই আসতে হয়েছে তাঁদের। এদিনও বিডিও অফিস চত্বরে কার্যত রণক্ষেত্র। দু-দলের কর্মী সমর্থকদের হাতাহাতি সংঘর্ষে রূপ নেয়।ভাঙড়ের গন্ডগোল ছড়ায় বাসন্তী হাইওয়েতেও। মুড়িমুড়কির মতো বোমা পড়তে শুরু করে। ভাঙচুর করা হয় একাধিক গাড়ি। জখম হয় উভয় পক্ষেরই বেশ কয়েক জন কর্মী সমর্থক। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ।আক্রান্ত সংবাদমাধ্যমও। অভিযোগ, মারামারির ছবি তুলতে গেলে বাধা দেওয়া হয় সাংবাদিকদের। মারধর করা হয়।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি