Home » ‘এই রাজ্যের যেখানেই ভোট হবে, সেখানেই তৃণমূল হারবে’, মনোনয়নপত্র জমার মিছিল থেকে তোপ শুভেন্দু অধিকারীর

‘এই রাজ্যের যেখানেই ভোট হবে, সেখানেই তৃণমূল হারবে’, মনোনয়নপত্র জমার মিছিল থেকে তোপ শুভেন্দু অধিকারীর

সময় কলকাতা ডেস্ক,১৪ জুনঃ আসন্ন পঞ্চায়েত ভোট নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে দুই দলের কাছেই স্পেস্টিজ ফাইট। আর তাই নন্দীগ্রামে মঙ্গলবার বিজেপি প্রার্থীদের রক্ষাকবচ হয়ে মনোনয়নপত্র জমা করালেন শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতার নেতৃত্বে এদিন মিছিল করে বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যান নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ১১৬ জন বিজেপি প্রার্থী। ঠাকুরচক থেকে বিডিও অফিস পর্যন্ত মিছিল করে যান শুভেন্দু। পঞ্চায়েতের মনোনয়ন পর্বে দিকে দিকে আক্রান্ত হচ্ছেন বিজেপি প্রার্থীরা। আর এই আবহেই নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে একজোট হয়ে মিছিল করে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থীরা।

গত দু’বছর ধরে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নন্দীগ্রাম। একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রামের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে এই আসনে জয়ী হন শুভেন্দু। তারপর থেকে শাসক বিরোধী, দু’দলের কাছেই নন্দীগ্রাম প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে নন্দীগ্রামে গিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেল শুভেন্দু অধিকারীকে। পাল্টা জবাব দেন শুভেন্দুও। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে তাহলে বিধানসভা ভোটের মতোই কি পঞ্চায়েত লড়াইয়ে নজর কাড়বে নন্দীগ্রাম?

আরও পড়ুন    পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলার রায়দান স্থগিত রাখল প্রধান বিচারপতির বেঞ্চ

এদিন ‘নো ভোট টু মমতা’ শ্লোগানের পাশাপাশি ‘রক্ত দেব নন্দীগ্রামে তৃণমূলের চোরেদের জায়গা দেব না’ বলে নন্দীগ্রামে আন্দোলনের সুর চড়ালেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজ্যের শাসকের বিরুদ্ধে বিরোধীদের একজোট হওয়ার বার্তা দেন শুভেন্দু। মনোনয়ন মিছিল থেকে ওঠে, চোর ধরো, জেল ভরো স্লোগান। নন্দীগ্রামের বিধায়ককে পাশে পেয়ে উৎসাহী বিজেপি প্রার্থীরাও। রাজ্য রাজনীতির ভরকেন্দ্র নন্দীগ্রাম। একুশের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে এই আসনে জয়ী হয়েছেন শুভেন্দু। এদিন শুভেন্দু আরও বলেন যে,‘এই রাজ্যের যেখানেই ভোট হবে, সেখানেই হারবে তৃণমূল।’

About Post Author