সময় কলকাতা ডেস্ক, ১৫ জুন: একজন সামান্য মাপের অভিনেত্রী থেকে রাতারাতি সবকিছু বদলে হয়ে উঠলেন তারকা। বর্তমানে অন্যতম জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অদা শর্মা। সম্প্রতি মুক্তি পাওয়া বহু বিতর্কিত ছবি ‘কেরালা স্টোরি’ তে অভিনয় করেন অদা শর্মা। দেশের সমস্ত বক্স অফিসে দারুন ব্যবসা করার পর এবার বিদেশের মাটিতেও যথেষ্ট জনপ্রিয় হয় এই ছবি। এই ছবিতে প্রশংসনীয় ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী অদা শর্মা। এরপর থেকেই যথেষ্ট সম্মান ও নাম গান ছড়িয়েছে তাঁর।
আরও পড়ুন মুক্তির আগেই দিল্লি-মুম্বইয়ে ২ হাজার টাকায় বিক্রি হল ‘আদিপুরুষ’ ছবির টিকিট

এবার আর দেশের মাটিতে নয়। সরাসরি তিনি পাড়ি দেবেন বিদেশে। সুদূর বিদেশের মাটিতে একটি আন্তর্জাতিক প্রজেক্টে দেখা যাবে অদাকে। শোনা গিয়েছে, এই ছবিতে সুপার হিরোর চরিত্রে দেখা যাবে তাঁকে । জানা গিয়েছে, সুপার হিরো নিয়ে বরাবরই খুব উৎসাহী ছিলেন অদা। এর আগে বহু অভিনেত্রী তো সুপারহিরোর চরিত্রের অভিনয় করতে দেখে তাঁরও ইচ্ছা ছিল এই ধরনের অভিনয় করার। তাঁর এই এবার স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবে পরিণত হতে চলেছে।
আরও পড়ুন কেমন হল এই মরশুমের ইস্টবেঙ্গল দল?

এখনও পর্যন্ত এই বিষয়ে খোলাখুলি কিছু জানাননি অদা। এই বিষয়ে প্রশ্ন করতে তিনি জানান, ‘এখন আমি শুধু এইটুকুই বলতে পারি যে একটি সুপার হিরোর চরিত্রে আমি অভিনয় করব। পরবর্তীতে এই বিষয়ে অনুরাগীদের সবকিছু জানাতে আমি উদগ্রীব হয়ে আছি’। ‘দ্যা কেরালা স্টোরি’ তে অভিনয় করার পর অদা শর্মা এই নতুন ধরনের অভিনয় সত্তা একটু আলাদাই হতে চলেছে বলে মনে করছেন তিনি। ‘দ্য কেরালা স্টোরি’- এখনও পর্যন্ত বক্স অফিসে ২৪০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে। আর সমগ্র বিশ্ব বক্স অফিসে প্রায় ৩০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে সুদীপ্ত সেন পরিচালিত এই ছবিটি।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?