Home » মুক্তির আগেই দিল্লি-মুম্বইয়ে ২ হাজার টাকায় বিক্রি হল ‘আদিপুরুষ’ ছবির টিকিট

মুক্তির আগেই দিল্লি-মুম্বইয়ে ২ হাজার টাকায় বিক্রি হল ‘আদিপুরুষ’ ছবির টিকিট

সময় কলকাতা ডেস্ক,১৪ জুনঃ আগামী ১৬ জুন বড়পর্দায় মুক্তি পাবে ওম রাউত পরিচালিত এই ছবি। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা য সহ আরও অনেককে। রাম নবমী তিথি থেকেই শুরু হয়েছিল ‘আদিপুরুষ’ ছবির প্রচার পর্ব। যদিও এই ছবির টিজ়ার মুক্তির পর থেকেই ‘বয়কট আদিপুরুষ’-এর ঝড় ওঠে। বহু বিতর্কের জেরে একাধিকবার শিরোনামে উঠে এসেছে ওম রাউতের ছবি ‘আদিপুরুষ’। ছবিটি মুক্তির আগে থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনার পারদ তুঙ্গে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির টিকিটের অগ্রিম বুকিং। এবার মুক্তির আগেই রেকর্ড গড়ল এই ছবি। দিল্লি-মুম্বইয়ে ২ হাজার টাকায় বিক্রি হল ‘আদিপুরুষ’ ছবির টিকিট।

আরও পড়ুন   শুরু হয়ে গেল ‘আদিপুরুষ’ ছবির টিকিটের অগ্রিম বুকিং

এদিকে,১১ জুন থেকেই ভারতের বাজারে শুরু হয়ে গিয়েছে ‘আদিপুরুষ’ ছবির টিকিটের অগ্রিম বুকিং। আগামী ১৬ জুন মুক্তি পেতে চলেছে ছবিটি। যদিও বিদেশে অনেক আগে থেকেই ছবির টিকিটের অগ্রিম বুকিং শুরু হয়েছিল। এখনও পর্যন্ত প্রায় ১১ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে। রবিবার ‘পিভিআর’ ও ‘আইনক্স’-এ ৭ হাজার টিকিট বিক্রি হয়েছে। অন্যদিকে সিনেপলিসে বিক্রি হওয়া টিকিটের পরিমাণ ৩৬০০ টাকা। ছবিটি মুক্তি পাওয়ার আগেই অসম্ভব সারা জাগিয়েছে ভক্তমহলে। মুক্তির আগেই প্রায় ৮৫ শতাংশ টাকা আদায় করে নিয়েছে আদিপুরুষ। তাছাড়াও ছবি মুক্তির এক সপ্তাহ আগেই তেলেঙ্গানায় বিনামূল্য বিক্রি হল প্রায় দশ হাজার টিকিট। সূত্র মারফত জানা গিয়েছে, এই আদিপুরুষ সিনেমার পাশে এসে দাঁড়িয়েছেন কাশ্মীর ফাইলস এর অন্যতম প্রযোজক অভিষেক আগরওয়াল। তেলেঙ্গানার মানুষদের বিনামূল্যে ১০ হাজারটি টিকিট বিতরনের সিদ্ধান্ত তারই নেওয়া।

আরও পড়ুন   প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগেই বিনামূল্যে ১০ হাজার টিকিট বিতরণ আদিপুরুষের

‘আদিপুরুষ’-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই সমালোচনার সম্মুখীন ওম রাউত পরিচালিত, প্রভাস অভিনীত এই ছবি। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ নিয়ে ছবির নির্মাতাদের বিরুদ্ধে আদালতে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। এমনকি, সেই মামলায় জড়িয়ে পড়েছে সেন্সর বোর্ডও। এত বড় বাজেটের ছবি মুক্তির আগেই সমালোচনার মুখে। বারে বারে বিতর্কে জড়ায় এই ছবি। ছবির ‘দুর্বল’ ভিএফএক্সে হতাশ সিনেপ্রেমীরা। যা নিয়ে ট্রোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই ‘আদিপুরুষ’ ছবির শ্যুটিংয় শেষ হয়ে গিয়েছে। ‘আদিপুরুষ’ ছবিতে ‘রাবণ’-এর ভূমিকায় রয়েছেন সইফ আলি খান। রামের ভূমিকায় প্রভাস, হনুমানের চরিত্রে দেখা গিয়েছে দেবদত্ত নাগেকে। তবে এই চরিত্রগুলিকে যেভাবে তুলে ধরা হয়েছে তা নিয়েই আপত্তি বিভিন্ন মহলে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াজুড়ে ‘বয়কট আদিপুরুষ’-এর ঝড় ওঠে। আর তারপরই ‘আদিপুরুষ’-এর মুক্তির দিনও পিছিয়ে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ছবির নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয় ২০২৩ সালের ১৬ জুন মুক্তি পাবে প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ ছবিটি। সম্প্রতি ছবির গ্রাফিক্স নিয়ে কটাক্ষের স্বীকার হতে হয়েছিল পরিচালককে। এমনকী ছবি থেকে বিতর্কিত দৃশ্য বাদ দেওয়ার দাবিতে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন হিন্দু সেনার সর্বভারতীয় সভাপতি বিষ্ণু গুপ্ত। হিন্দু সেনার তরফে জানানো হয়েছে, ধর্মীয় চরিত্রগুলিকে ভুলভাবে তুলে ধরায় হিন্দুদের ধর্মীয়ভাবাবেগে আঘাত হেনেছে। তাঁরা এই অভিযোগ কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রীর কাছে জানিয়েও কোনও উত্তর মেলেনি।

About Post Author