Home » দুই তারকায় মোহভঙ্গ সবুজ মেরুনের, একাধিক জাতীয় দলের ডিফেন্ডার লাল হলুদ শিবিরে

দুই তারকায় মোহভঙ্গ সবুজ মেরুনের, একাধিক জাতীয় দলের ডিফেন্ডার লাল হলুদ শিবিরে

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ জুন: লাল হলুদ  শিবিরে একের পর এক জাতীয় দলের ডিফেন্ডার দিয়ে ঘর বোঝাই করতে চলেছে। সবুজ মেরুন ছাড়তে চায় দুই বিদেশি তারকাকে। দলবদলের বাজারে নিজেদের ঘর গোছাতে ব্যস্ত যখন কলকাতার দুই প্রধান তখন লেটেস্ট আপডেট এমনটাই । একদিকে, দলের গভীরতা ও শক্তি বাড়িয়ে পরের  নিত্য নতুন তারকাকে দলে সই করাচ্ছে লাল হলুদ শিবির। ফরোয়ার্ড লাইন গোছানোর পরে লাল হলুদ শিবির নজর দিয়েছে ডিফেন্স ঠিক করার বিষয়ে।১১ জনকে একসাথে বাদ দিয়ে নতুন রক্ত আনতে চাইছে ইস্টবেঙ্গল।জাতীয় দলের এক ডিফেন্ডার সম্প্রতি যোগ দিয়েছেন লাল হলুদ শিবিরে । এছাড়াও জাতীয় দলের  ডিফেন্ডার মন্দার রাওকে আগেই তুলে নিয়েছে ইস্টবেঙ্গল। এতেও থামতে চায় না ইস্টবেঙ্গল। জোর গুঞ্জন,জাতীয় দলের ডিফেন্ডার চিঙ্গলেনসানা সিংকে নিতে অত্যন্ত আগ্রহী লাল হলুদ শিবির ।অন্যদিকে,দলের গভীরতা ও শক্তি বাড়িয়ে পরের বছরে আধিপত্য বজায় রাখতে চায় সবুজ মেরুন। গত বছরের অধিকাংশ তারকাকে ধরে রাখতে চাইলে তারা ছাড়তে চায় দুয়েকজন তারকাকে। এছাড়াও তারা ইতিমধ্যেই দলে এনেছে নজরকাড়া একাধিক তারকাকে। সবমিলিয়ে দেশি ও বিদেশি মিলিয়ে বেশ কিছু তারকা ফুটবলারকে নজরে রাখছে গত বারের ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন সবুজ মেরুন থিঙ্ক ট্যাঙ্ক । গত মরশুমের চেয়ে ইতিমধ্যেই শক্তিবৃদ্ধি হয়েছে, কোচ জুয়ান ফেরেন্দো পরিষ্কার জানিয়েছেন। তবুও আরও কিছু পরিবর্তন চায় সবুজ মেরুন রিক্রুটাররা।

সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী,গতবছরের দলের দুই তারকাকে আর পরের মরশুমে বহন করতে চাইছে না সবুজ মেরুন ।চোট আঘাত ও বিতর্ক জনিত কারণে এই সিদ্ধান্ত যা দলের একটি অংশের মধ্যে কাজ করছে ।অপরদিকে, গত তিন বছরের ভুলত্রুটিগুলিকে শুধরে আগামী মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে ভালো কিছু করতে মরিয়া লাল হলুদ ব্রিগেড। প্রতিদিন নতুন নতুন ফুটবলার আসছেন লাল হলুদ শিবিরে ।ডিফেন্স ঢেলে সাজাতে একের পর এক জাতীয় দলের ডিফেন্ডারকে। মন্দার রাও দেশাইয়ের এবার ইস্টবেঙ্গল সই করাল দেশের অন্যতম কমপ্লিট ডিফেন্ডারকে।এবার নতুন টার্গেট কে? গুঞ্জন রীতিমত ভারী হয়ে চলেছে।ইতিমধ্যে গত বিশ্বকাপে ফ্রান্স, আর্জেন্টিনার বিরুদ্ধে অস্ট্রেলিয়া দলে থাকা ফুটবলার জেসন কামিংসের সঙ্গে কথাবার্তা পাকা করেছে মোহনবাগান। এছাড়াও ময়দানে জোর গুঞ্জন স্পেনের বিধ্বংসী ফরওয়ার্ড আলবার্তো কুইলসের উপরও নজর রয়েছে সবুজ মেরুনের। দুই পায়েই সাবলম্বী স্পেনের এই আঠাশ বছর বয়সী উইঙ্গার। সতীর্থকে গোলের ঠিকানা লেখা ক্রস বাড়ানোর সঙ্গে সঙ্গে তিন কাঠিটাও দারুণ চেনেন কুইলস। ইতিমধ্যে ফুটবলারটির দু’পায়ের জোড়ালো শটে বল বিপক্ষের জালে জড়িয়ে দেওয়ার ভিডিও ঘুরছে মোহন জনতার সোশ্যাল মিডিয়ায়। সূত্রের খবর, মধ্যপ্রাচ্যের এক ফুটবলার রয়েছে মোহনবাগানের তালিকায়। দেশীয় ফুটবলারদের মধ্যে চেন্নাইয়ান থেকে বিশাল অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে নেওয়া হয়েছে মিডফিল্ডার অনিরুদ্ধ থাপাকে। আগামী মরশুমে সবুজ মেরুনের জার্সিতে দেখা যাবে দেশের অন্যতম সেরা তরুণ সেন্টারব্যাক আনোয়ার আলিকে। যদিও কথাবার্তা চূড়ান্ত হয়ে গেলেও সরকারিভাবে এখনও কামিংস বা অনিরুদ্ধদের নাম ঘোষণা করেনি মোহনবাগান।

একদিকে যখন দেশের বিদেশের তারকা ফুটবলারদের টার্গেট করছে দেশের অন্যতম প্রাচীন ক্লাব তখন গতবছরে খেলা দুই তারকা ফুটবলারকে ছাড়তে চলেছে তারা। সূত্রের খবর সেই তালিকায় রয়েছে ইউরো লিগ খেলা জনি কাউকো ও হুগো বুমোস। গত মরশুমে এসিএলে চোটের কারণে সেরকমভাবে খেলতে পারেননি কাউকো। সম্পূর্ণ সুস্থ হতে এখনও বেশ কয়েকমাস সময় লাগবে ফিনল্যান্ডের এই ফুটবলারটির। তাই জনির পরিবর্ত খোঁজার কাজ শুরু করে দিয়েছেন ক্লাব কর্তারা। অপরদিকে, হুগোর পারফরম্যান্সে খুশি নয় ক্লাব। গত মরশুমের শেষ দিকে মোহন কোচ জুয়ান ফেরেন্দোর সঙ্গেও মনোমালিন্য হয় ফরাসি ফুটবলারটির। ক্লাব সূত্রের খবর আগামী মরশুমে বুমোকে রাখার ব্যাপারে দ্বিধাবিভক্ত মোহনবাগান থিঙ্ক ট্যাঙ্ক। তবে ২০২৬ পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে তাঁর। সেক্ষেত্রে বিদেশের কোনো ক্লাবে একবছরের জন্য লোনে তাঁকে ছাড়তে পারে ক্লাব।সব মিলিয়ে নতুন উদ্যমে আগামী ১৫ জুলাই থেকে অনুশীলন শুরু করবে মেরিনার্সরা।

 

অপরদিকে, জল্পনার অবসান ঘটিয়ে নিশু কুমারের নাম ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। কেরালা ব্লাস্টার্স থেকে একবছরের লোনে লাল হলুদ শিবিরে এলেন এই মুহূর্তে দেশের অন্যতম মোস্ট কমপ্লিট ডিফেন্ডার। বেঙ্গালুরুর জার্সিতে কোচ কুয়াদ্রাতোর প্রশিক্ষণে খেলেছেন নিশু। এই দুই জুটি বেঙ্গালুরুর হয়ে ২০১৭-র ফেডারেশন কাপ, ২০১৮-র সুপার কাপ এবং ২০১৮-১৯ মরসুমে আইএসএল জিতেছে। আরও একবার কোচ কুয়াদ্রতোর প্রশিক্ষণে ভালো কিছু করতে মরিয়া নিশু। তাই নাম ঘোষণার পর তিনি জানিয়ে দিলেন, ইস্টবেঙ্গল ক্লাবে সমর্থকদের চাপ নেওয়ার জন্য তিনি প্রস্তুত। পাশাপাশি আগামী মরশুমে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার অঙ্গীকারও শোনা গেল ২৫ বছরের ফুটবলারটির গলায়। লাল হলুদে নিশু কুমার ছাড়া লাল হলুদ শিবিরে ডিফেন্স মজবুত করতে আসছেন হরমোনজ্যোত খাবড়া ও মন্দার রাও দেশাই।দুজনই ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন অতীতে। এবার গুঞ্জন শুরু হয়েছে চিঙ্গলেনসানা সিংহের বিষয়ে উৎসাহী ইস্টবেঙ্গল। হায়দ্রাবাদ এফ সি ও জাতীয় দলের ডিফেন্ডার চিঙ্গলেনসানাকে ইস্টবেঙ্গল সুনির্দিষ্ট অফার দিয়েছে কিনা ও এবিষয়ে ইস্টবেঙ্গল কতটা অগ্রসর হতে পেরেছে লাল হলুদ ক্লাব সূত্রে এখনও পরিষ্কার নয়।কারণ চিঙ্গলেনসানার সঙ্গে ২০২১ সাল থেকে চার বছরের চুক্তি রয়েছে হায়দ্রাবাদ এফ সির সঙ্গে।।

আরও পড়ুন :বিরাটকে নিয়ে ফের বিস্ফোরক নবীন, প্রকাশ্যে বিতর্কিত সেই ম্যাচের কথোপকথন

About Post Author