Home » এইচ এস প্রণয় আশা জাগাচ্ছেন

এইচ এস প্রণয় আশা জাগাচ্ছেন

সময় কলকাতা ডেস্ক, ১৭ জুন :এইচ এস প্রণয় সম্প্রতি খুব ভালো ফর্মে রয়েছেন। ইন্দোনেশিয়া ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন এইচ এস প্রণয় ।একের পর এক ভারতীয় শাটলার যখন প্রতিযোগিতা থেকে ছিটকে যাচ্ছেন, তখন ভারতীয়দের মধ্যে উজ্জ্বল হয়ে একের পর এক বিপক্ষকে ধরাশায়ী করছেন তিনি ।শুক্রবার ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে বিশ্বের চার নম্বর জাপানের কোদাই নারাওকাকে ২১-১৮, ২১-১৬ হারালেন প্রণয়।

উল্লেখ্য, গত মাসেই ছ’বছরের ট্রফি খরা কাটিয়ে এইচ এস প্রণয় মালয়েশিয়া মাস্টার্স সুপার ৫০০ প্রতিযোগিতার ফাইনালে জয় পান । ৯৪ মিনিট ধরে চিনের ওয়েং হং ইয়াংকে তিন গেমের লড়াইয়ে হারান ভারতীয় ব্যাডমিন্টন তারকা।তাঁর জয়যাত্রা অব্যাহত থেকেছে ইন্দোনেশিয়া ওপেনেও।

আরও পড়ুন :আফগানদের নাস্তানাবুদ করে ৫৪৬ রানে জয় বাংলাদেশের

ইন্দোনেশিয়া ওপেনে আগের কোয়ার্টার ফাইনালের আগের ম্যাচগুলিতে অবলীলায় জয় এলেও শেষ চারের লড়াই খুব সহজ ছিল না।বিশ্বের চার নম্বর জাপানের কোদাই নারাওকাকে হারিয়ে প্রণয়ের সেমিফাইনালে ওঠার মধ্যে বিস্ময় ছিল।দু জনের শেষ পাঁচটা ম্যাচে এই প্রথম নারাওয়াকেক হারালেন প্রণয়।স্বাভাবিকভাবেই এই জয় প্রমাণ করছে খুব ভালো সময়ের মধ্যে দিয়ে চলেছেন ভারতীয় শাটলার। উল্লেখ্য,৩০ বছর বয়সী হাসেনা সুনীল কুমার প্রণয় ২০২২ সালে ব্যাংককে টমাস কাপে স্বর্ণ জয়ী ভারতীয় দলের সদস্য। পি গোপীচাঁদের ছাত্র এবারের ইন্দোনেশিয়া ওপেনে সপ্তম বাছাই হিসেবে শুরু করলেও আরও কোনও অঘটন ঘটান কিনা সেটাই দেখার।

আরও পড়ুন : বিরাটকে নিয়ে ফের বিস্ফোরক নবীন, প্রকাশ্যে বিতর্কিত সেই ম্যাচের কথোপকথন

About Post Author