সময় কলকাতা ডেস্ক, ১৭ জুন : বাঙালির আবার দুই প্রকার, এক বাঙাল দুই ঘটি। এই বাঙাল আর ঘটির মধ্যে বিবাদ চিরকালের। এ ভালো তো ও খারাপ। কিন্তু, এই বাঙাল ও ঘটি বাড়ির রান্নার মধ্যে থাকে অনেক টুইস্ট। দুই পক্ষের রান্নার মধ্যে থাকে আলাদা আলাদা স্বাদ। আছেও অনেক পদ। আজ আমরা এই দ্বন্দ্বে না গিয়ে বাঙালদের হাতে তৈরি একটি নতুন সহজ পদ রান্না শিখব। যেটি একবার খেলে আঙ্গুল চাটতে বাধ্য আপনি। আজ আমরা শিখব কচু বাটা। সম্প্রতি, একটি ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেলে’ এই কচু বাটা পদটির হদিশ মেলে। এই সিরিজটি কল্লোল লাহিড়ীর উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’ অবলম্বনে তৈরি। এই উপন্যাসের পাতায় পাতায় অনেক খাবারের নাম পাওয়া যায় তার মধ্যে রয়েছে আমতেল, কুমড়োর ছক্কা ইত্যাদি। আর সব থেকে বেশি যেটি চর্চিত সেটি নারকেল দিয়ে কচু বাটা। আজ আমরা এই কচু বাটা কিভাবে বাড়িতে বানাব, সেই পদ্ধতি শিখে নেব।

উপকরণ
ভালো মানকচু ৩০০ গ্রাম। আধ কাপ নারকেল কোরা, ১ চা চামচ সরষে, পোস্ত ১ চা-চামচ, কাঁচা মরিচ ঝাল কেমন দেবেন সেই অনুসারে সর্ষের তেল ২ চা-চামচ ও লবণ স্বাদমতো।
আরও পড়ুন সকালের জলখাবারে স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন মাছের কচুরি

প্রণালী
প্রথমে কচুগুলিকে টুকরো করে কেটে নুন মাখিয়ে কিছুক্ষন রেখে দিন।যাতে সমস্ত জল ঝরে যায় কচু থেকে। এবার শিলনোড়াতে এবার কচুগুলিকে ভালো করে বেটে নিন। আপনি চাইলে গ্রাইন্ডারে মিক্স করে নিতে পারেন।এবার নারকেল, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিন। এবার সব বাটা গুলিকে ভালো করে একসঙ্গে মিশিয়ে সর্ষের তেল দিয়ে একটি বাটিতে তুলে নিন। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই কচু বাটা।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি