সময় কলকাতা ডেস্ক, ১৭ জুন : ফিউচার টেকনোলজির প্রয়োগে এবার হাত বাড়িয়ে ভারত। আমাদের এই ভারতবর্ষে প্রথম চালু হতে চলেছে চালকহীন ‘পড ট্যাক্সি’। প্রথমবারের মত এই গাড়ি ছুটতে চলেছে নয়ডার জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে। এটিই হতে চলেছে ভারতের সর্বপ্রথম পড ট্যাক্সি পরিষেবা। দিল্লির নয়ডাতে এই নতুন বিমান বন্দরটি নির্মাণ হচ্ছে। যার নির্মাণ কাজ অনেকটাই শেষের পথে। বাকি অনেক বিমানবন্দরের থেকে বেশি আধুনিক পরিষেবা প্রদানকারী বিমানবন্দরের তকমা পেতে চলেছে এটি। এই বিমানবন্দরটি নির্মাণের পর দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের অনেকটাই চাপ কমবে বলে আশা করা হচ্ছে।

এই পড ট্যাক্সি হল একটি চালকবিহীন বৈদ্যুতিক যানবাহন। এই গাড়ি গুলি সাধারণত ছোটো আকৃতির এবং কম সংখ্যক যাত্রী পরিবহন করতে সক্ষম। এটি দেখতে অনেকটা ছোটো ট্রাম বা ট্রেনের মতো। একটি নির্দিষ্ট ট্র্যাকের ওপর দিয়ে এটি চলাচল করে। আর এটি চালাতে প্রয়োজন হয় বিদ্যুতের। বর্তমানের মেট্রো রেলের মত ট্র্যাকেই বিদ্যুৎ সংযোগ ব্যাবস্থা থাকে যার সাহায্যে এটি চলতে পারে। সাধারণত এর চলাচলের মাধ্যমটিই এটিকে অন্যান্য যানবাহনের থেকে আলাদা করে। এটি এক বিশেষ ট্র্যাকের মাধ্যমে চলে ।

তাছাড়াও যে সব সুবিধা গুলি পাওয়া যায়:-
১) এটি একটি দূষণ মুক্ত যানবাহন। দিল্লির মত দূষণ প্রবন এলাকায় এই গাড়ি কিছুটা হলেও পরিবেশ বান্ধব পরিষেবা প্রদান করবে।
২) এটি রাস্তায় চলাকালীন অন্যান্য যানবাহনের রাস্তা আটকাবেনা। যানজটের ঝামেলা থেকে মুক্ত রাখবে শহরকে।
৩) খুব কম সময়ের মধ্যে মানুষ সরাসরি বিমান বন্দরে পৌঁছে যেতে পারবে।
আরও পড়ুন অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হল র্যাফ

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এই পড ট্যাক্সি পরিষেবা মিলবে ১৪.১ কিলোমিটার পথের মধ্যে। এই পুরো প্রজেক্টটি করতে খরচা হচ্ছে প্রায় ৮১০ কোটি টাকা। গৌতম বুদ্ধ নগর জেলার ২১, ২৮, ২৯ এবং ৩২ নম্বর সেক্টরের মধ্যে এই পড ট্যাক্সির পরিষেবা মিলবে।


More Stories
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
স্বামী হত্যাকারী মিরাটের মুসকানকে চুমু পুলিশের! ভিডিও ভাইরাল হতেই FIR দায়ের, FIR সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে
দুই কৃতি মেধাবী প্রাক্তনীর অর্থে শিবপুর আইআইইএসটি-তে তৈরি হবে গবেষণাগার