Home » খাবার পর পেট গুড়গুড় করে? দেখুন তো এই তিন বিপজ্জনক রোগের কারণ নয় তো?

খাবার পর পেট গুড়গুড় করে? দেখুন তো এই তিন বিপজ্জনক রোগের কারণ নয় তো?

সময় কলকাতা ডেস্ক, ১৯ জুন : অনেক মানুষের একটি সাধারণ সমস্যা খাবার খাওয়ার পর পেটে অস্বস্তি ভোগ করা। এছাড়াও পেট গুড়গুড় অনুভব করা। এটি শুনতে সাধারণ হলেও অনেক অস্বস্তির সৃষ্টি করে এটি।বিশেষ করে মধ্য বয়সী মানুষদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়। এই পেট গুড়গুড় সৃষ্টি হওয়ার পিছনে আছে কয়েকটি কারণ, খাবার যখন অন্ত্রের মাধ্যমে যায় তখন পেশীর সংকোচন এবং পরিপাকতন্ত্রে গ্যাস সৃষ্টি হয়। তাই এই ধরনের গুড়গুড়ানি শব্দের সৃষ্টি হয়। এই সমস্যা যদি চলতেই থাকে তাহলে, এটি কোন সাধারণ সমস্যা নয় এর জন্য আপনাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

অনেক পরামর্শদাতাদের মতে এই সমস্যাকে পেটের সমস্যা বলেই ধরে নেওয়া যেতে পারে। আর এই পেটের সমস্যা থেকে বাঁচতে কয়েকটি পরামর্শ সঠিকভাবে মেনে চলতে হবে। অল্প ভুলের জন্য সাধারণত এই সমস্যা সৃষ্টি হয়। কোন তরল খাবার তাড়াতাড়ি খাওয়া উচিত নয়। চেষ্টা করতে হবে ধীরে ধীরে পান করার। যেমন কোল্ড ড্রিংকস বেশি খেলে এই ধরনের সমস্যা দেখা যায়। কোল্ড ড্রিংকস এর মধ্যে উপস্থিত থাকে প্রচুর পরিমাণে কার্বনেট এবং সুগার। যা বেশি পরিমাণে খেলে পেট গুরুগুরানির মত সমস্যা সৃষ্টি হয়।

আরও পড়ুন    ভাঙড়ে অশান্তির জের, নওশাদ সিদ্দিকীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিতে প্রস্তুত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

কোন খাবার খেয়ে সঙ্গে সঙ্গে জল না খেয়ে ধীরে ধীরে দিনে অল্প করে জলপান করুন। পেটে বুদবুদ সৃষ্টি হওয়ার ফলে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যাও সৃষ্টি হয়। যার জন্য হজম শক্তি একদম কমে যায়। এর ফলে মুখে টক ভাব, বমিভাব এবং পেটের নানান সমস্যা সৃষ্টি হয়। যাদের গ্যাস্ট্রোপেরোসিস বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদেরও এই সমস্যা দেখা যায়।

সব কিছু দিক থেকে নিজেকে সমস্যা মুক্ত রাখার চেষ্টা করার পরেও যদি এর থেকে মুক্তি না পাওয়া যায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। খাবার সব সময় ভালো করে চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন। কোন খাবার গিলে খাবেন না।  টক, অ্যালকোহল, ধূমপান এসব একেবারে খেলে চলবে না। যেসব খাবার থেকে গ্যাস সৃষ্টি হয়, সেইসব খাবার আজই বর্জন করুন।

About Post Author