সময় কলকাতা স্পোর্টস ডেস্ক,২১ জুন :মোক্তার দাহারিকে টপকে গেলেন সুনীল ছেত্রী।পাকিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করে মোক্তার দাহারি কে পেছনে ফেলে মেসি, আলি দায়ি আর রোনাল্ডোর পরে দেশের হয়ে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ গোলদাতার আসনে এখন ভারতীয় অধিনায়ক। উল্লেখ্য এদিন ম্যাচের আগে সুনীলের চেয়ে মালয়েশিয়ার মোক্তার দাহারি দু গোলে এগিয়ে ছিলেন। ১৪২ ম্যাচে দাহারি দেশের হয়ে ৮৯ গোল করেছিলেন। ১৩৮ তম ম্যাচে সুনীল হ্যাটট্রিক করে মোক্তার দাহারিকে টপকে গেলেন।তাঁর গোলসংখ্যা এ মুহূর্তে ৯০। সামনে রয়েছেন মেসি (১০৩), আলি দায়ি (১০৯) ও রোনাল্ডো (১২৩)।সুনীলের কৃতিত্বের দিন সাফ চ্যাম্পিয়নশিপে বুধবার ব্যাঙ্গালোরের শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে পাকিস্তানকে ৪-০ গোলে হারাল আয়োজক দেশ ভারত

ম্যাচে সারাক্ষন প্রাধান্য নিয়ে খেলল ভারত। সুনীল ছেত্রীর হ্যাটট্রিক ছাড়া অন্য গোলটি উদান্তা সিংয়ের।তিনি দলের হয়ে চতুর্থ গোলটি করেন। খেলার প্রথমার্ধে ভারত এগিয়েছিল ২-০ গোলে।প্রতিযোগিতার উদ্বোধনী তথা গ্রূপের অন্য ম্যাচে কুয়েত হারিয়ে দেয় নেপালকে। প্রতিযোগিতার ফল ৩-১। গোল পার্থক্যে ভারত প্রতিযোগিতার গ্রুপ শীর্ষে।তবুও চতুর্দশ সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম দিনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হয়ে থাকল মোক্তার দাহারিকে পেছনে ফেলে সুনীল ছেত্রীর অগ্রগমন।
উল্লেখ্য,এবছর সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন আয়োজিত চতুর্দশ সাফ চ্যাম্পিয়নশিপ হচ্ছে ভারতের ব্যাঙ্গালোরের শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে। এবারই প্রথম আটটি দলকে নিয়ে সাফ গেমস হচ্ছে কারণ প্রতিযোগিতাকে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক করে তুলতে আমন্ত্রণ জানানো হয়েছে লেবানন ও কুয়েত কে যারা এবারের প্রতিযোগিতার আকর্ষণ বাড়িয়ে তুলেছে। আটটি দলকে দুটি গ্রুপে রাখা হয়েছে। গ্রুপ এ তে ভারতের সঙ্গে রয়েছে কুয়েত, নেপাল ও পাকিস্তান।অন্য গ্রূপে রয়েছে লেবানন বাংলাদেশ মালদ্বীপ ও ভুটান। এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে না শ্রীলঙ্কা ।প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ৪ জুলাই।।
আরও পড়ুন : লেবাননকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন ভারত


More Stories
ইস্টবেঙ্গলে এলেন বিদেশী তারকা স্ট্রাইকার এফিয়ং
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ