Home » মণিপুরে জাতিদাঙ্গা বন্ধ করে শান্তি ফিরিয়ে আনার আর্জি কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধির

মণিপুরে জাতিদাঙ্গা বন্ধ করে শান্তি ফিরিয়ে আনার আর্জি কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধির

সময় কলকাতা ডেস্ক,২২ জুনঃ গত দু’মাস ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। জাতিদাঙ্গার কারণে চলছে মৃত্যু মিছিল। কয়েক হাজার মানুষ পরিবার নিয়ে ঘর ছাড়া। এই পরিস্থিতিতে যখন নীরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তখন প্রধানমন্ত্রীর মার্কিন সফরের মধ্যে মণিপুর নিয়ে বিবৃতি দিলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি। বিবৃতিতে সনিয়া এদিন একবারও প্রধানমন্ত্রীর কথা বলেননি, বিজেপি সরকারের ব্যর্থতার কথাও বলেননি। শুধু কাতর আর্জি জানিয়েছেন, মণিপুরে জাতিদাঙ্গা বন্ধ করে শান্তি ফিরিয়ে আনার। সনিয়া গান্ধি এও বলেছেন, আমি একজন মা, তাই মা হয়ে মণিপুরের মা বোনেদের কাছে আবেদন জানাচ্ছি, সন্তান ও পরিবারের কথা ভেবে আপনারা চেষ্টা করুন যাতে শান্তি ফিরিয়ে আনা যায়।

গত ১৭ জুন রাত থেকেই নতুন করে অশান্তি ছড়ায় গোটা রাজ্য জুড়ে। দফায় দফায় সংঘর্ষ,গুলি, আগুন লাগানোর খবর পাওয়া যায়। শনিবার ভোর পর্যন্ত চলে গুলি। ইতিমধ্যেই একাধিক জায়গায় আগুন লাগানোর খবর পাওয়া গিয়েছে। সেনাবাহিনী, অসম রাইফেলস, র্যা পিড অ্যাকশন ফোর্স ও রাজ্য় পুলিশ পূর্ব ইম্ফল জেলা জুড়ে দখলের পরই অশান্তি ছড়ায়। ইম্ফলের অ্য়াডভান্স হাসপাতালের কাছে অবস্থিত প্যালেস চত্বরে আগুন লাগিয়ে দেওয়া হয়। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ র্যা ফ নামানো হয়। বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হয় কাঁদানে গ্যাস ও রবার বুলেট। এর আগে মঙ্গলবার রাতে একবার উত্তপ্ত হয়ে ওঠে মণিপুরের কাংপোকপি জেলার খামেনলোক গ্রাম। চলে গুলি। গুলিতে অন্তত ৯জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত হয়েছেন অনেকেই। এখনও পর্যন্ত সংঘর্ষে মৃত্যু হয়েছে ৮৪ জনের। এদিকে এই ঘটনার পর থেকে খামেনলোক গ্রামের ৫ জন নিখোঁজ। অন্যদিকে, মণিপুরে নতুন করে অশান্তি শুরুর পরেই ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিম জেলায় কারফিউর সময়সীমা কমিয়ে সকাল ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত করা হয়েছে।

প্রসঙ্গত,প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে অগ্নিগর্ভ অবস্থা মণিপুরের।এখনও পর্যন্ত সংঘর্ষে মৃত্যু হয়েছে ৮৪ জনের। আহতের সংখ্যা হাজারের বেশি। ঘরছাড়া কয়েক হাজার মানুষ। ক’দিন আগেই শান্তি ফেরাতে মণিপুর সফর করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। বেশ কিছু এলাকায় নতুন করে সংঘর্ষ ছড়িয়েছে। পরিস্থিতির উপর নজর রেখে নতুন করে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সংঘর্ষের জেরে ক্ষতিগ্রস্থ হয়েছেন রাজ্যের বহু বাসিন্দা। কার্ফু জারি রয়েছে একাধিক শহরে।

আরও পড়ুন    পঞ্চায়েত ভোটে ৮২ হাজারেরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কলকাতা হাইকোর্টের

এই পরিস্থিতিতে রাজ্যেই শান্তি ফেরাতে জরুরি বৈঠকেও বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৩ দিনের মণিপুর সফরে সেখানেই গুরুত্বপূর্ণ বৈঠক করেন রাজ্য সরকারের সঙ্গে। সেখানে অমিত শাহ বলেছেন, এখন সরকারের প্রধান লক্ষ্য যে কোনও মূল্যে মণিপুরে ক্ষোভের আগুন নিভিয়ে শান্তি ফেরানো। প্রশাসন সেটাকেই অগ্রাধিকার দিচ্ছে। এছাড়া মণিপুরে শান্তি ও সমৃদ্ধি ফেরাতে এবং রাজ্যে শান্তি বিঘ্নিত করে এমন কোনও কার্যকলাপ কঠোরভাবে মোকাবিলা করতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর পাশাপাশি মণিপুর হিংসায় নিহতদের পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন অমিত শাহ। কেন্দ্র ও রাজ্য যৌথভাবে এই ক্ষতিপূরণ দেবে।

About Post Author