সময় কলকাতা ডেস্ক, ২২ জুন: অ্যালোভেরা এমন এক জিনিস যা আমাদের ত্বকের যত্ন থেকে শরীরের ব্যাধি, চুল, শরীর সবকিছুর জন্য উপকারী। আবার অনেকে এখন শরীরের ব্যাধি দূর করতে অ্যালোভেরা জুসও খান। আবার অনেকে শরীরের কোন অংশ কেটে গেলে বা পুড়ে গেলে সেই জায়গায় অ্যালোভেরা গাছ থেকে সরাসরি পাতা কেটে সেই ক্ষত স্থানে লাগান। যাতে সেই ক্ষত চটজলদি নিরাময় হয়ে যায়। তবে বিশেষজ্ঞদের মতে , এই অ্যালোভেরাতে অনেক ভেষজ গুণ থাকা সত্ত্বেও এটির কিছু ক্ষতিকারক দিকও আছে। কিন্তু,অনেক জনের ক্ষেত্রে এই অ্যালোভেরা খুবই ভালো উপশম হিসেবে কাজ করলেও আপনার কাছে এটি ক্ষতিকর হয়ে উঠতে পারে। এই অ্যালোভেরার অনেক ক্ষতিকারক দিক রয়েছে চলুন জেনে নেওয়া যাক-

১) অ্যালোভেরার পাতায় যে আঠা জাতীয় পদার্থ থাকে সেটি অনেকে ক্ষতস্থানে লাগান নিরাময়ের জন্য। কিন্তু, এই আঠা থেকে অনেকজনের অ্যালার্জির মতো সমস্যা সৃষ্টি হতে পারে। তাই সরাসরি পাতা কেটে সেই নির্যাস ক্ষতস্থানে না লাগানোই ভালো।
২) অ্যালোভেরার রস খেলে অনেকের পেটের সমস্যা সৃষ্টি হতে পারে। এতে রক্তে পটাশিয়ামের মাত্রা কমে যায়। রক্তচাপের সমস্যা কমাতে অনেকজন এই অ্যালোভেরা রস খেয়ে থাকেন।
আরও পড়ুন সমস্ত বিতর্ককে পিছনে ফেলে এবার ‘শিবপুর’ ছবির মুখ্য ভূমিকায় স্বস্তিকা ও বিক্রম

৩) ত্বকে ব্রন এবং র্যারশ এর মতন সমস্যা সৃষ্টি হতে পারে সরাসরি অ্যালোভেরার রস লাগালে।
৪) যাদের ডায়াবেটিস আছে তারা অনেকেই এই অ্যালোভেরার জুস পান করেন। যাদের ডায়াবেটিস নেই তাদের জন্য এটি ক্ষতিকর হতে পারে কারণ এটি রক্তে শর্করার মাত্রা কমিয়ে দেয়।

আরও পড়ুন সকালে খালি পেটে মেথির জল খান, ডায়াবেটিস থেকে কোলেস্টেরল সবই থাকবে হাতের মুঠোয়
৫) বেশি অ্যালোভেরা রস খেলে শরীরের জলের পরিমাণ কমে। তাই শরীরে ডিহাইড্রেশন এর মত সমস্যা দেখা দিতে পারে।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে