সময় কলকাতা ডেস্ক, ২২ জুন : চলতি মাসেই মুক্তি পেতে চলেছে বাংলা ছবি ‘শিবপুর’। এই ছবি ঘিরে এসেছে টলিপাড়ায় একাধিক বিতর্ক। এই ছবির পরিচালক কিন্তু থেমে থাকেননি। ইতিমধ্যেই নতুন ছবির পরিকল্পনা করে ফেলেছেন তিনি। আর সেই ছবির নাম রেখেছেন ‘দুর্গাপুর জংশন’। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায় ও বিক্রম চট্টোপাধ্যায়কে। ‘শিবপুর’ ছবিকে ঘিরে বিতর্কের জেরে সিনেমার প্রযোজকরা। পরিচালক অরিন্দমকে এর থেকে দূরে থাকতে বলেছেন। এই নিয়ে অনুশোচনা প্রকাশ করেছেন তিনি।

সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন,’একটা ছবি তৈরি করার সময় একাধিক মতানৈক্য তৈরি হতেই পারে, কিন্তু সবাই কেন বুঝছেনা যে ছবিটি রিলিজ হওয়ার পর ভালো লাগলে মানুষ আমারই নাম করবে’।আর অপরদিকে ‘শিবপুর’ মুক্তি পাওয়ার আগেই তাঁর নতুন ছবির পরিকল্পনা নিয়ে জানান, ‘অনেকদিন আগে থেকেই এই সিনেমাটি নিয়ে আমার পরিকল্পনা চলছিল, তখনও শিবপুর সিনেমার তারিখ চূড়ান্ত হয়নি, এটি নেহাত একটি কাকতালীয় ঘটনা’। এই ছবির জন্য আমেরিকার একটি সত্য ঘটনাকে তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক। তিনি বলেন, ‘একটি সিরিয়াল কিলিং এর ঘটনায় ওষুধের সঙ্গে সায়ানাইডের যোগ ছিল, এফবিআই এর কাছে এর কোনও সূত্র ছিল না। কিন্তু ঠিক ছয় মাস পরেই অপরাধী ধরা পড়ে’।
আরও পড়ুন গুমোট গরম থেকে মুক্তি! কলকাতা সহ জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

এই ঘটনাটিকেই পরিচালক নিজের কল্পনার সাথে জুড়ে সিনেমাটি তৈরি করছেন। মূল ঘটনা একটি মফস্বল শহরে ঘটেছিল এবং পারিবারিক সূত্রে দুর্গাপুরের সঙ্গে যোগ থাকায় তিনি এই শহরকে ঘিরেই সিনেমাটি বানাতে চলেছেন বলে জানান। প্রসঙ্গত, এই ছবিতে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। শিবপুরে অভিনয় করার সময় অভিনেত্রী এক প্রযোজকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনেন।বিতর্কের জেরেই কি তিনি চমক দিতে স্বস্তিকাকে নির্বাচন করলেন?তা নিয়ে কোনও মুখ খোলেননি পরিচালক। তবে তিনি জানান, ‘শিবপুরের ডাবিং করার সময় স্বস্তিকার সাথে এই ছবি নিয়ে কথা হয়েছিল এবং তখনই স্বস্তিকা এই ছবির জন্য রাজি হয়’।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?