Home » পাটনায় বিরোধী বৈঠকের পরেও বিরোধীদের নিজেদের মধ্যে বিরোধিতা, আপ -কংগ্রেস দ্বন্দ্ব প্রকট

পাটনায় বিরোধী বৈঠকের পরেও বিরোধীদের নিজেদের মধ্যে বিরোধিতা, আপ -কংগ্রেস দ্বন্দ্ব প্রকট

সময় কলকাতা ডেস্ক২৩ জুন : পাটনায় বিরোধী বৈঠক শেষ হতে না হতেই দ্বন্দ্ব স্পষ্ট  হয়ে উঠল বিরোধীদের মধ্যে। আরও পরিষ্কারভাবে বলতে গেলে পাটনায় বিরোধী বৈঠকের মধ্যে যেমন আপ-কংগ্রেস দ্বন্দ্ব প্রকট হয়েছে তেমনই আপ কংগ্রেসকে আক্রমণ করেছে পাটনায় বিরোধী বৈঠকের পরেই।আপ  পাটনা  বৈঠকের পরে সাফ জানিয়ে দিয়েছে ভবিষ্যতে  এমন কোনও বৈঠকে তারা অংশ নেবে না যেখানে কংগ্রেস আছে। আপ-কংগ্রেস দ্বন্দ্ব  ঠিক কী কারণে?আপ জানিয়েছে ভবিষ্যতে একজোট হয়ে  বিরোধীদের সঙ্গে সামিল হবে বিশেষ শর্তসাপেক্ষে ।শর্ত একটাই, কংগ্রেসকে কেন্দ্রীয় অর্ডিন্যান্সের বিরোধিতা করতে হবে।

বৈঠকের শেষে   যৌথ সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এ প্রসঙ্গে  নীতীশ কুমার বলেন, ‘‘কয়েক জনের বিমান ধরার তাড়া ছিল। তাঁরা তাই চলে গিয়েছেন।’’বৈঠকের আগে  দ্বন্দ্বর ইঙ্গিত মিলেছিল ।দিল্লিতে আপ মুখপাত্র প্রিয়ঙ্কা কক্কর বলেছিলেন, ‘‘আমরা জানতে পেরেছি, ওই অর্ডিন্যান্স নিয়ে নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে কংগ্রেসের গোপন সমঝোতা হয়েছে। তাই অর্ডিন্যান্স বিরোধিতায় সামিল হবে না কংগ্রেস।’’ জবাবে দিল্লির কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেছিলেন, ‘‘কংগ্রেস শীর্ষ নেতৃত্ব পটনায় গিয়েছেন বিজেপি-বিরোধী ঐক্যবদ্ধ লড়াইয়ে শামিল হওয়ার বার্তা দিতে। অর্ডিন্যান্স নিয়ে কেজরীওয়ালের সঙ্গে দর কষাকষি করতে নয়।’’

ফলে পাটনা বিরোধী বৈঠক এবং আগামী দিনে সিমলায় অনুষ্ঠিত হতে চলা বৈঠক যতই বিজেপি বিরোধী তত্ত্বকে সুপুষ্ট করে তুলুক, বিরোধীদের ঐক্যর মধ্যে সুর লয় ছন্দের অভাব ঘটেছে আপ -কংগ্রেস দ্বন্দ্বে। ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্ডিন্যান্স নিয়ে  দুটি দলের বক্তব্য আগামীদিনে এই ফাটল বুজে যাওয়ার কোনও ইঙ্গিত দেয় নি।।

আরও পড়ুন :পাটনা বিরোধী বৈঠক কীসের ইঙ্গিত দিচ্ছে?

About Post Author