Home » ফের ভারতীয় সীমান্তে ঢুকে পড়ল পাকিস্তানি ড্রোন

ফের ভারতীয় সীমান্তে ঢুকে পড়ল পাকিস্তানি ড্রোন

সময় কলকাতা ডেস্ক,২৪ জুনঃ ভারতীয় সীমান্তে বারবার ঢুকে পড়ছে পাকিস্তানি ড্রোন। শনিবার পাঞ্জাবের তরন জেলার লাখানা গ্রামের আকাশে এদিন সকালে একটি ড্রোন উড়তে দেখেন বিএসএফ জওয়ানরা। সঙ্গেসঙ্গে গুলি করে নীচে নামানো হয় ড্রোনটিকে। বিএসএফ সূত্রে খবর, পাকিস্তান থেকে এই ড্রোন উড়ে এসেছে। সীমান্ত পেরিয়ে ভারতের আকাশে ঢুকে পড়ে সেটি। সেইসময় চেকপোস্ট সংলগ্ন এলাকায় লজরদারি চালাচ্ছিলেন জওয়ানরা।

এমন ড্রোন দেখেই তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির আঘাতে মাটিতে নেমে আসে ড্রোনটি। সূত্রের খবর, পাকিস্তান থেকে প্রায়ই এমন ড্রোন উড়ে আসে। এভাবেই মাদক ও অস্ত্র পাঞ্জাবে পাঠানোর চেষ্টা করে পাকিস্তান। সেনা আধিকারিকদের কথায়, শনিবার ড্রোনটি গুলি করে নামানোর পর থেকেই সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

আরও পড়ুন    রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতেই জেলায় জেলায় নির্দেশিকা পাঠাল রাজ্য নির্বাচন কমিশন

ইতিমধ্যেই বিএসএফ, পাঞ্জাব পুলিশ ও অন্যান্য তদন্তকারী সংস্থাগুলি সীমান্ত এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে। এই ড্রোনের সাহায্যে জঙ্গিরা অস্ত্র বা মাদক পাঠিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পূর্বেও একবার এই ঘটনা ঘটেছে। এর আগে গত ২২ জুন একইভাবে একটি ড্রোন থেকে নিষিদ্ধ হেরোইন উদ্ধার করে পুলিশ। শুধু পাঞ্জাব নয়, সীমান্তবর্তী এলাকায় প্রায়ই এমন ড্রোন হানার ঘটনা ঘটে।

About Post Author